আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমেরিকায় বহিষ্কারের মুখে বাংলাদেশি অভিবাসীরা

আমেরিকায় বহিষ্কারের মুখে বাংলাদেশি অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার এক নির্বাহী আদেশের পর বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা দুঃসহ জীবনের অবসান ঘটার আশায় ছিল। কিন্তু গত বৃহস্পতিবার এক রায়ে অবৈধ অভিবাসীদের নিয়ে ওবামার ওই আদেশ আটকে দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়ল প্রায় অর্ধকোটি অবৈধ অভিবাসী, যার মধ্যে বাংলাদেশির সংখ্যা লক্ষাধিক।
সুপ্রিম কোর্টের এ রায়ে বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের এ রায়ের সংবাদ প্রচারের পরই নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনা প্রভৃতি স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।২০১৪ সালের ২০ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক নির্বাহী আদেশের ঘোষণা দেন। তাঁর ওই আদেশবলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার পথ সুগম হয়েছিল।প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে ওবামা আদেশ দিয়েছিলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, তারা বৈধতার জন্য আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ প্রযুক্তিকর্মীদের জন্য এ সুযোগ আরো সম্প্র্রসারণ করা হয়েছিল।শুধু তাই নয়, এসব অভিবাসীকে কাজ করে জীবিকা নির্বাহের জন্য ‘ওয়ার্ক পারমিট’ ইস্যুর প্রক্রিয়াও শুরু হয়েছিল। এ আদেশের নাম ছিল ‘ডেফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অব অ্যামেরিকান অ্যান্ড লফুল পারমানেন্ট রেসিডেন্টস’ তথা ‘ডাপা’।তবে ওবামার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন রিপাবলিকানরা। তাঁদের দাবি ছিল, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ ঘোষণা দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই। প্রেসিডেন্টের ওই ঘোষণার বিপক্ষে আদালতেও গিয়েছিলেন রিপাবলিকানরা।তবে বৃহস্পতিবার দেওয়া সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতিরা কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেননি। ফলে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নির্বাহী আদেশ স্থগিত হয়ে গেল। রায় দেওয়ার সময় বিচারপতিরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। অর্থাৎ আট বিচারপতি সমান দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্বাহী আদেশ স্থবির হয়ে পড়ল। সূত্র : বিবিসি ও রয়টার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত