আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটন ডিসিতে গুলশানের জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধাবনত স্বরণ

ওয়াশিংটন ডিসিতে গুলশানের জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধাবনত স্বরণ

গত ১লা জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে শান্তিপূর্ণ মানুষের উপর বর্বরোচিত সন্ত্রাসী  জঙ্গি হামলায় ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যার মধ্যে ২ পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন বাংলাদেশী, একজন ভারতীয় , নয়জন ইতালীয়ান, সাতজন জাপানী নাগরিক।
বাংলাদেশী পাঁচজন হলেনঃ
রবিউল ইসলাম (পুলিশ অফিসার), সালাহউদ্দিন খান (পুলিশ অফিসার ),ইসরাত আখন্দ, ফারাজ হোসেন, অবিন্তা কবির।
ভারতীয় নাগরিকঃ
তারুশি জৈন।

ইতালীয়ান নয়জন হলেনঃ
আদেলে পুলিজি, ক্লাউদিয়া দান্তোনা, ক্রিস্তিয়ানো রসি, মার্কো তোন্দাত, নাদিয়া বেনেদিত্তি, সিমোনা মন্তি, ক্লাউদিয় কাপেল্লি, মারিয়া রিবোলি, ভিচেন্সা দালেস্ত্রো।
জাপানী সাতজন হলেনঃ
তানাকা হিরোসি, সাকাই ইউকু, কুরুসাকি নুবুহিরি, ওকামুরা মাকাতো, শিমুধুইরা রুই, কোয়ো ওগাসাওয়ারা, হাসিমতো হিদেকো।

 ঘটে যাওয়া  জঙ্গি হামলায় নিহত হওয়া সবাইকে ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে শ্রদ্ধাভরে স্মরন করা হয়। ২রা জুলাই, শনিবার সন্ধ্যা আটটায় মোমবাতি প্রজ্জলিত করে ডিসি এলাকার প্রবাসী বাংলাদেশীদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন আমেরিকানরা । দেশ জাতির ভেদাভেদ ভুলে সবাই একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ জানান সন্ত্রাসের বিরুদ্ধে। নিহতদের পরিবারের প্রতি জানানো হয় আন্তরিক সমবেদনা।

অনুষ্ঠানে ঢাকায় নিহত হওয়া কয়েকজনের বন্ধুরা তাদের স্মৃতিচারন করেন। অনেকের কথাতেই উঠে আসে নিহতরা কেমন করে জীবনের জয়গান গেয়ে গিয়েছেন সবসময়। ঢাকায় ঘটে যাওয়া জঙ্গি  হামলার শোকের ছায়া সেদিন পৌঁছে গিয়েছিলএই সূদূর ওয়াশিংটন ডিসিতে। স্তম্ভিত হয়ে যাওয়া সবার কন্ঠেই ছিল জঙ্গি দমনে সরকারের প্রতি আকুল আবেদন আর যে যেই অবস্থানেই আছেন সেই অবস্থান থেকেই সহযোগীতার আশ্বাস।

নিহতদের মধ্যে তিন বন্ধু ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার (এআইএসডি) প্রাক্তন ছাত্র-ছাত্রী। এআইএসডির প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে ইশাবা হক একটি ফেইসবুক ইভেন্টের মাধম্যে আয়োজন করেন স্মরন সভা আর মোমবাতি প্রজ্জ্বলিত করে সহমর্মিতা প্রকাশের অনুষ্ঠান।
ফটোগ্রাফি-তাওফিক হাসান

শেয়ার করুন

পাঠকের মতামত