আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গুলশান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানববন্ধন ও শোকর‌্যালী অনুষ্ঠিত

গুলশান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানববন্ধন ও শোকর‌্যালী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশী-আমেরিকানদের সমন্বয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ “ডাইভারসিটি প্লাজায়” ৩রা জুলাই বিকাল ৬টায় “গুলশানের হলি আর্টিসান ক্যাফেতে” সন্ত্রাসী আক্রমনে হত্যা ও জিম্মি ঘটনার প্রতিবাদে মানব বন্ধন ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়। 

উক্ত মানব বন্ধন ও শোকর‌্যালী প্রোগ্রামে বিভিন্ন দাবী ও স্লোগানসহ ব্যানার, প্লাকার্ড নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। “জিরো টলারেন্স অন টেরোরিজম ইন বাংলাদেশ”, জামাত-শিবির, জেএমবি, আল-আনসারসহ সকল জঙ্গী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষনা করে তাদেরকে বাংলাদেশ ছাড়া কর, ইসলাম শান্তির ধর্ম, সন্ত্রাসীদের কোন ধর্ম, বর্ণ, জাত, রং ও জাতীয় পরিচয় নেই, বাংলাদেশে সন্ত্রাসীদের কোন স্থান নাই, ইসলামে নীরিহ মানুষকে হত্যা ও ঘৃনা করার সুযোগ নাই, সেকুলার বাংলাদেশে জঙ্গী-সন্ত্রাসীদের স্থান নাই, সন্ত্রাসবাদকে না বলুন এবং দেশবাসী ঐক্যবদ্ধ হউন, সারাবিশ্বের সকল সন্ত্রাসের ও হত্যাকান্ডের নিন্দায় আমরা ঐক্যবদ্ধ এদাবী মানব বন্ধন ও শোকর‌্যালী করা হয়।



যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়ত বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে  সফররত আওয়ামী লীগনেতা ড. আওলাদ হোসেন, দলের অন্যতম সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, আইন সম্পাদক শাহ মোহাম্মদ বখতিয়ার, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, গনসংযোগ সম্পাদক কাজী কয়েস, প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী, তথ্য ও গবেষনা সম্পাদক জালাল উদ্দিন রুমি, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শরীফ কামরুল আলম হীরা, আব্দুল হামিদ, খোরশেদ খন্দকার, ইলিয়ার রহমান, এমএ আলম বিপ্লব, স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সহ-সভাপতি শেখ আতিক, মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ এবং মহিলা নেত্রী নুরুন্নাহার গিনি। আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক ফরীদ আলম, স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, দূরুদ মিয়া রনেল, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, দপ্তর সম্পাদক এমজি মোস্তফা, নেতা লিয়াকত হোসেন শাহীন ও সাগর সানু, জাতীয় শ্রমীক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সভাপতি আনিসুর রহমান, খান শওকত, ছাত্র লীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ প্রমুখ।

কর্মসূচীতে ভারপ্রাপ্ত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সন্ত্রসীদের কোন স্থান নেই। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ডাকা কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, একাত্তর-এর মুক্তিযুদ্ধ ও  ১৯৫২- এর মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে  এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত