আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পাবনা সমিতি আমেরিকা ইনক এর বনভোজ অনুষ্টিত

পাবনা সমিতি আমেরিকা ইনক এর বনভোজ অনুষ্টিত

প্রবাসের অন্যতম বড় সংগঠন পাবনা সমিতি আমেরিকা ইনক। এখন চলেেছ সামার, সামার উপলক্ষে বাংলাদেশী কমিউনিটি বনভোজন নিয়ে ব্যস্ত। বনভোজন আমেজে পুরো বাংলাদেশী কমিউনিটি। প্রতি বছরের মত এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হলো পাবনাবাসীর বনভোজন ।

শুধু নিউইয়র্ক নয় আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও পাবনা সমিতির  বনভোজনে উপস্থিত হয়েছেন অনেকেই। এছাড়া দেশীয় অতিথিদের পাশাপাশি বিদেশীদের অংশ গ্রহন ও ছিল চোখে পরার মত। ব্রকলিন, জ্যামাইকা ও জ্যাকসনহাইটস থেকে তিনটি বাস ও ৫০টি প্রাইভেট কারসহ মোট প্রায় ৫০০ জনের বহর নিয়ে বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। এসময় সবার মাঝে ব্রুকলিনের রাধুনী রেস্টুরেন্টের সুস্বাদু নাস্তা পরিবেশন করা হয়।

সকাল ১১টায় সংগঠনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন- প্রধান অতিথি কমিউনিটির পরিচিত মুখ জেসম হোসাইন। এর পরই শুরু হয় ছোট-বড় ছেলে-মেয়েদের বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা। আর খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক আরিফ খান। তাকে সহযোগিতা করেন সহ-সম্পাদক আনোয়ার হোসেন। বালক ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন তামিম, দ্বিতীয় আরিফ ও তৃতীয় হয়েছেন সংগঠনের সাধারন সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটনের ছেলে ইহান জব্বার। বালিকাদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম খানের মেয়ে ¯েœহা খান। দ্বিতীয় ফারিহা তৃতীয় আরিয়া।

এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হলেন- ইমান, মোহাম্মদ আলী রাতুল, মাসুদুল হক, রাফি, আমির হাসান, আজরাফ, ইসতিয়াক। দুপুরের খাবারের পর শুর হয় মার্বেল দৌড়।  মহিলাদের মার্বেল দৌড়ে প্রথম হন জান্নাত, দ্বিতীয় খাদিজা এবং তৃতীয় শান্তা। এই খেলাটি পরিচালনা করেন ইছামতির স্মরণিকা সম্পাদিকা নিশা খান। সূচ সুতায় প্রথম নিসা দ্বিতীয় রুপা তৃতীয় শান্তা। পুরুষদের হাড়ি ভাংগা খেলায় মিলন চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে বাজনা থামলে বালিশ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দিনা, দ্বিতীয় নিসা খান এবং তৃতীয় সাথী। র‌্যাফেল ড্রতে সোনা চাদনীর দেয়া ডায়মন্ডের সেটটি পেয়েছেন ব্রুকলিন থেকে আগত ফারহানা। 

বনভোজনের এ আনন্দকে আরো আনন্দময় করে তুলতে পিকনিক কমিটির আহবায়ক আব্দুল হাদী রানা, সভাপতি আব্দুল আলীম খান আকাশ ও সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটনের প্রচেষ্টা ছিল অতুলনীয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল আলীম বলেন- প্রতিবছরই আমরা পিকনিকে কিছু চমক দিয়ে থাকি, আশা করি আগামীতে আরো ভিন্ন ভিন্ন কিছু আয়োজন থাকবে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সাধারন সম্পাদক অহিদুজ্জামান লিটন প্রথমেই সবাইকে ধন্যবাদ দেন পাবনা সমিতির পিকনিকে অংশ নেওয়ার জন্য। তিনি আরো বলেন- প্রবাসীরা বাংলাদেশের সম্পদ, আপনারা নিজেকে শুধু পাবনাবাসী ভাবলে হবেনা, প্রবাসে সবাই বাংলাদেশী, তাই সবাই যার যার জায়গা থেকে দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হবে। পাবনাবাসীকে আরো এক্যবদ্ধ করে আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। সহ-সভাপতি আব্দুল হাদী রানা বলেন- পাবনার বেশ কিছু জায়গায় নদী ভাঙন ও দরিদ্র জনগোষ্ঠীকে আমাদের সমিতির পক্ষ থেকে সহায়তা করে আসছি। সেই সাথে নিজেদের মধ্যে বন্ধন ধরে রাখার ব্যাপারেও উপস্থিত সবার প্রতি নজর দেন তিনি। পিকনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেনসিলভিনিয়া স্টেটের পাবনা সমিতির সভাপতি আকিব হাসান মিলন। এসময় পাবনা সমিতি আমেরিকার উপদেষ্টা আব্দুল বাছেত, ময়েজ উদ্দিন মিয়া, হায়দার আলী ও আজিজ খান, সহ-ক্রীড়া সম্পাদক সেলিম হোসাইন, জাহাঙ্গীর এইচ মিয়া,  সাদী আসিফ, আফরোজা খানম রুমা, মোহাম্মদ এম হাসান মামুন, মোক্তার হোসেন, সাইফুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা হাজী আব্দুল আউয়াল সমিতির কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ দেন। পাবনা সমিতিকে তিনি তার সন্তানের মত দেখেন তাই সকলকে এক সাথে নিজ মনে করে কাজ করতে হবে।


 এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত