আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হলিউডে ছবি বানানোর অনুভূতি ভয়ংকর! : পান্থ রহমান

হলিউডে ছবি বানানোর অনুভূতি ভয়ংকর! : পান্থ রহমান

স্বপ্নপূরণের অনুভূতিটা কেমন? পান্থ রহমানের ভাষায়, ‘ভয়ংকর!’ একটু বিরতি নিয়ে তিনি বলেন, ‘হলিউডে আমি ছবি বানাব। আর তা ওয়ার্নার ব্রাদার্সে প্রদর্শিত হবে। শোনার পর থেকে নিজেকে স্থির রাখতে পারছিলাম না।’

পান্থ রহমান নবীন নির্মাতা। সম্প্রতি ফিল্ম অ্যান্ড মিডিয়া প্রোডাকশনস বিষয়ে স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে। তাঁর স্নাতকোত্তর পর্বের অংশ হিসেবে বানিয়েছিলেন ডিসিস্ড নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশের একজন নিম্ন গোত্রের মানুষের সামাজিক ও মানবিক প্রেক্ষাপট নিয়ে তৈরি ছবিটি গত মে মাসে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের ট্রেনিং হল ১২তে প্রদর্শিত হয়। পান্থ গর্বিত ছবির গল্প নিয়েও। ‘আমার মা লেখক আফরোজা পারভীন প্রায় ৩০ বছর আগে “লাশ” নামে একটি ছোট গল্প লিখেছিলেন। আমি ছবির জন্য সেই গল্পটিই বেছে নিয়েছি।’ বলেন পান্থ।

হলিউডে বাংলাদেশের প্রেক্ষাপটে ছবি নির্মাণ করতে ঝুটঝামেলা পোহাতে হয়নি? পান্থ বলেন, ‘হয়নি আবার! একেবারে গ্রামের প্রান্তিক মানুষের গল্প। তাই যুক্তরাষ্ট্রের মতো জায়গায় অভিনয়শিল্পী খুঁজে বের করতে আরও বেশি কষ্ট হয়েছে।’ কষ্টের ফলও অবশ্য পেয়েছেন তিনি। ছবির প্রদর্শনী দেখার পর তাঁর সহপাঠী, শিক্ষকেরাসহ অনেকেই প্রশংসা করেছেন।

এখন পুরোদস্তুর সিনেমার মানুষ হলেও পান্থ রহমান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। জানতে চেয়েছিলাম, পড়াশোনা করেছেন হিসাববিজ্ঞানশাস্ত্রে; তাহলে সিনেমা বানানোর ভূত মাথায় চাপল কী করে? বললেন, ‘ফিল্মের নেশাটা ছোটবেলার। প্রায় ১০ বছর ধরে ছবি তুলি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন বানানোর কাজ শুরু করি। তারপর তো এ বিষয়ে পড়তেই গেলাম।’

পান্থ রহমান তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এখন বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে পাঠাচ্ছেন। জানালেন, কিছুদিনের মধ্যে ছবিটি দেশে প্রদর্শনীর ব্যবস্থা করবেন।


 এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত