আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটন ডিসিতে আসছে ‘বর্ণমালা’র ব্যানারে বাংলা উৎসব-২০১৭

ওয়াশিংটন ডিসিতে আসছে ‘বর্ণমালা’র ব্যানারে বাংলা উৎসব-২০১৭

“বাংলা উৎসব” এড হক কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ওয়াশিংটন মেট্রো এলাকার “বর্ণমালা শিক্ষাঙ্গন”-এর আয়োজনে আগামী বছর ১৩ এবং ১৪ই মে, ২০১৭ দুই দিন ব্যপি ওয়াশিংটন মেট্রো এলাকায় প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলা উৎসব”। ওয়াশিংটন প্রবাসী বাঙালিদের মাঝে প্রিয় স্বদেশের, আবহমান বাংলার কৃষ্টি-সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত ও সমুন্নত রাখা এবং তার ছোঁয়ায় নতুন প্রজন্মকে অনুপ্রানিত ও সম্পৃক্ত করার প্রত্যাশায়ই এই ‘বাংলা উৎসবে’র আয়োজন।
 
দুই দিন ব্যাপি আয়োজিত এই অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনে উঠে আসবে আমাদের বাংলার ইতিহাস, গৌরব গাঁথা,  সাহিত্য-সংস্কৃতি এবং আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের প্রতিফলন। এই উৎসবের পথ ধরে আবার আমরা ফিরে যাবো সুদূর অতীতে, আবার আমাদের চোখের সামনে ভেসে উঠবে আমাদের সেই ফেলে আসা ছেলেবেলা, জীবন্ত হয়ে উঠবে আমাদের ঐতিহ্যের পুরাতন কিন্তু চির নতুন চিহ্নগুলো, উৎসবের আবহ এবং আনন্দের সমারোহে স্মৃতির নস্টালজিক আবেশে আচ্ছন্ন করবে আমাদের মন... আমরা ফিরে যাবো আবার আমাদের ফেলে আসা বাংলা মায়ের কাছে, আবার স্পর্শ করার সুযোগ পাবো আমাদের হারিয়ে যাওয়া অতীতকে।
 
এই আনন্দ আয়োজনের অনুষ্ঠান পরিকল্পনা এবং প্রস্তুতির কাজ “বাংলা উৎসব” এড হক কমিটির মাধ্যমে পূর্ন উদ্যমে এগিয়ে চলছে । উৎসবের স্থান এবং অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ পরবর্তীতে আপনাদের যথাসময়ে অবগত করা হবে। এই আয়োজনে আমরা আপনাদের সবার সক্রিয় সহযোগিতা এবং সম্পৃক্ততা কামনা করছি এবং সেই প্রত্যাশায়ই ‘বাংলা উৎসব’-এর এড হক কমিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে ‘বাংলা একাডেমি’, ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’, ‘শিল্পকলা একাডেমি’, ‘শিশু একাডেমি’ এবং ‘বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ’ আমাদের এই ‘বাংলা উৎসবে’র সাথে একাত্বতা ঘোষনা করেছেন এবং তারা এই উৎসবের আয়োজনে আমাদের পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ত থাকার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। আসুন আমরা সবাই মিলে প্রবাসের মাটিতে ওয়াশিংটনের বাংলা চত্তরে মেতে উঠি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের আনন্দ মেলায়, আমাদের অনুভবে গৌরবের সাথে ঘোষিত হোক- আমরা সবাই বাঙালি, বাংলা আমাদের গর্ব!

শেয়ার করুন

পাঠকের মতামত