আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হলেন বাংলাদেশি মাহফুজ

মালয়েশিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হলেন বাংলাদেশি মাহফুজ

এক কৃষকের ছেলে মালয়েশিয়ার মতো উন্নত দেশকে জয় করতে সমর্থ হয়েছে। মালয়েশিয়ার প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয় “মালায়া ইউনিভার্সিটির” ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিজের নামটি লিখিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো একধাপ এগিয়ে নিতে সমর্থ হয়েছে। তিনি আর কেউ নন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কৃষক আজিজুর রহমানের ছেলে মো. মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান জানান, দুই ভাই (মাসুম) ও এক বোনের (সীমা) মধ্যে তিনি সবার ছোট। মালয়েশিয়ার এক নম্বরে থাকা এই বিশ্ববিদ্যালয় এশিয়ায় ২৭তম এবং বিশ্বে ১৪৬।

২০০৬ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউএম) বিবিএতে ভর্তি হন মাহফুজুর রহমান। এরপর ২০১০ সালে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র ওভারঅল, সেরা ছাত্র একাডেমিক (ফেকাল্টি অব ইকোনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস, আইআইইউএম) এবং সেরা ছাত্র বিবিএ বিভাগসহ তিনটি পুরষ্কার পান মাহফুজুর।

প্রাপ্তি সম্পর্কে তিনি জানান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন তিনি। বিবিএ পড়ার সময় সবগুলো সেমিস্টারে ডিন (ভালো রেজাল্টের জন্য) তালিকাভুক্ত ছিলেন তিনি। তিনি ২০০৭ এবং ২০০৮ সালে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড (উপাচার্যের পুরষ্কার) পান।

বিবিএতে প্রথম বিভাগ থাকায় মাস্টার্স ছাড়াই মালায়া বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে পিএইচডি করার সুযোগ হয় তার। ২০১১ সালের সেপ্টেম্বরে মালায়া বিশ্ববিদ্যালয়ে ব্রাইট স্পার্ক স্কলারশিপ পেয়ে পিএইচডি শুরু করেন মাহফুজ। এরপর ২০১৫ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিয়েভিয়ারাল ফাইন্যান্স নিয়ে কাজ করছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত