আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের শোক দিবস পালন

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের শোক দিবস পালন

জাতির জনকের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেন্ট্রাল ফ্লোরিডা  মহানগর আওয়ামী লীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় গত ১৪ আগষ্ট রোববার স্থানীয় আহমদ রেষ্টুরেন্টে রাত ৯ টায়  ।

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি কমিউনিটি ব্যাক্তিত্ব মাহবুবুর রহমান মিলন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ডা: মুরাদ খান ঠাকুর বলেন, শেখ মুজিবের মুত্যুতে বাংলাদেশের যে ক্ষতি সাধিত হয়েছিল তা ছিল অপুরনীয় । ঘাতকরা  বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের অগ্রগতিকে পিছিয়ে দিল , আজ তিনি বেচে থাকলে বাংলাদেশ অনেক আগে মধ্যম আয়ের দেশ হয়ে যেত ।  ডা: মুরাদ খান ঠাকুর বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে পচাত্তর পর থেকে সব সময় নেতিবাচক সংবাদ পরিবেশন করা হয়েছিল । ফিদেল কাষ্ট্র বলেছিলেন, হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি অথচ আমাদের দেশীয় সেনাবাহিনীর বিপদগামী গুটিকয়েক অফিসাররা  হিমালয়কে মেরে ফেলল, আর তাদের পৃষ্টপোষকতা করল কয়েকটি সরকার । এ অপমান আমরা কোথায় রাখি ।

 বিশেষ অতিথি বক্তব্যে মুক্তিযোদ্বের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্বা প্রশিক্ষক ডা: সিরাজুল ইসলাম বলেন, শেখ মুজিব তার বিচক্ষন নেতৃত্বে কালজয়ী নেতায় পরিনত হয়েছিলেন, তার নেতৃত্বে ও তার ৭ মার্চের ভাষনেই মুক্তিযোদ্বারা  উদ্বুদ্ব হয়েছিল ।  দেশীয় ঘাতকরা তাকে ও তার পরিবারকে মেরে ভেবেছিল আওয়ামী লীগকেও  মেরে ফেলবে , বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ  ও তার কোটি কোটি নেতা কর্মিরা বঙ্গবন্ধুকে বুকে ধারন করে ৪১ বছর ধরে আজও শোক প্রকাশ করছে । আজ জাতির জনকের স্বপ্ন শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচেছ । বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, মৃত্যু আগের দিন পর্যন্ত তিনি দেশের জন্য ১৬/১৭ ঘন্টা কাজ করেছেন , তার  উদারতায় নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা থাকায়  ১৫ আগষ্টের মত ঘটনা ঘটেছে ।  শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন সহ সভাপতি আজিজুর রহমান, মোয়াজ্জেম ইকবাল ও কাজী আসিফ সুকন, যুগ্ন সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা নাজিমুউল্লাহ লিটন ও সাংবাদিক গোলাম সাদত জুয়েল , সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনোয়া হোসেন সেন্টু , সাধারন সম্পাদক আলো আহমদ প্রমুখ ।
সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান মিলন বলেন,  পচাত্তর এর ১৫ আগষ্ট শুধু একটি পরিবারকে ঘাতকরা মেরে ফেলেনি তারা বাংলাদেশকেই মেরে ফেলেছিল ।  আজ সময়ের দাবী ঘাতকদের যারা পৃষ্টপোষকতা করেছে, তাদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে । মিলন আরও বলেন, আজ বহি:বিশ্বের সকল প্রবাসীরা শেখ মুজিবুর রহমান কে যেভাবে মুল্যায়ন করছে তাতে প্রমান করে কোন ব্যাক্তি বা পরিবারকে বুলেট দিয়ে সাময়িক মেরে ফেলা যায় কিন্তু মানুষের মন থেকে মুছে ফেলা যায় না ।

অনুষ্টানের শেষ পর্যায়ে ডা: সিরাজুল ইসলাম , বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত