আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পিপল এন টেকের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ২ মিলিয়ন ডলার স্কলারশীপ ঘোষনাঃ

পিপল এন টেকের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ২ মিলিয়ন ডলার স্কলারশীপ ঘোষনাঃ

গত ২১শে আগষ্ট রবিবার বৃহত্তর মেট্রো ওয়াশিংটন ডিসির সকল সংগঠনের কর্তা ব্যক্তিদের নিয়ে পিপল এন টেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে হয়ে গেল টাউন হল মিটিং। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পিপল এন টেকের পক্ষ থেকে বার্ষিক ২ মিলিয়ন ডলার এ্যাওয়ার্ড ঘোষনা ।প্রতি বছরই বিভিন্ন ভিসা স্ট্যাটাস নিয়ে বাংলাদেশিরা স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রের কঠিন বাস্তবতা তাদের হতাশ করছে, স্বপ্ন ভঙ্গের নতুন আবাসন গড়ছে সেই স্বপ্নিল জীবনে । অথচ বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নকল্পে যোগ্য আইটি পারসনালিটি এখনও প্রয়োজনের তুলনায় অপ্রচুর।

পিপল এন টেক ১৯৯৪ সাল থেকে অদ্যাবধি প্রায় ৪ হাজার জনকে আইটি জগতের সম্মানজনক জীবিকা নির্বাহের পথ দেখিয়েছে। এন ওয়াই সি ডি এ অনুমোদিত এ প্রতিষ্ঠানের কর্নধার  এবং সিইও বাংলাদেশের কৃতিসন্তান, মেধাবী ও উদ্যমী, আইটি জগতের এক উজ্জ্বল নক্ষত্র , প্রবাসী বাংলাদেশিদের অহংকার প্রকৌশলী আবুবকর হানিপ, যিনি টাউন হল মিটিং অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর মেট্রো ওয়াশিংটন বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের সরব উপস্থিতির মাঝে তুলে ধরেন পিপল  এন টেকের বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম।

সম্মানিত উপস্থিতিদের ভার্জিনিয়া ক্যাম্পাসের ম্যানেজার শ্রাবন্তী ভংগার ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু। এরপর প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম , রিক্রুটিং ও মার্কেটিং ব্যাখ্যা করে প্রান্জল উপস্থাপনা তুলে ধরেন প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রিভানা শরাফউদ্দিন।  এরপর প্রকৌশলী আবুবকর হানিপ স্বীয় স্বপ্নিল জীবনের সাফল্যচিত্র তুলে ধরে , বাংলাদেশিদের সম্মানজনক চাকুরীর নিশ্চয়তা ও সম্ভাবনা ব্যাখ্যা করে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে পিপল এন টেকের ২ মিলিয়ন ডলার স্কলারশীপ এ্যাওয়ার্ড ঘোষনা করেন, যা প্রতি বছর ৫০০ জন বাংলাদেশিকে প্রদান করা হবে।
অনুষ্ঠানে পিপল এন টেক সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত মেহরাব হোসেন, নুসরাত চৌধুরী , আব্দুস সাত্তারের বক্তব্যে প্রতিষ্ঠান ও ব্যক্তি আবুবকর হানিপের বহুয়শী প্রশংসা করেন। তারপর স্কলারশীপ ঘোষনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্তকরে বক্তব্য প্রদান করেন, ফোবানা -২০১৬ হোষ্ট কমিটির প্রেসিডেন্ট এটর্নী মোহাম্মদ আলমগীর , অর্থনীতিবিদ ডক্টর ফায়জুল ইসলাম , ই-লার্নিং প্রবক্তা ডক্টর বদরুল হুদা খান , উদিয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেদোয়ান চৌধুরী , বাংলা স্কুলের সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কনসালটেন্ট এস কে আকতার , ধ্রুপদ সংগঠনের প্রেসিডেন্ট হিরন চৌধুরী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আমিনুর রহমান , আরটিভির আলোকিত নারী ফারজানা সুলতানা, বিশিষ্ট ব্যক্তিত্ব মোস্তফা হোসেন মুকুল, সঙ্গীতশিল্পী সীমা খান, মানবাধিকার কর্মী গোলাম ফরিদ আকতার উল্লেখযোগ্য। আরও উপস্থিত ছিলেন বর্ণমালা শিক্ষাঙ্গন, মসজিদ কমিটির সহ সভাপতি , নীলাচল, হিন্দু সোসাইটি, খ্রিস্টান এসোসিয়েশন, একতারা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সবশেষে সম্মানিত উপস্থিতির উদ্দেশ্যে ধন্যবাদ বার্তা প্রেরণ করেন বাংলাদেশে অবস্থানরত পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিপল এন টেকের এডমিন মৃদুল রহমান ও বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ  রফিকুল ইসলাম আকাশ । ফটোসেশন ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
ফটোক্রেডিট: রাজীব বড়ুয়া/ বিপ্লব দত্ত



শেয়ার করুন

পাঠকের মতামত