আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মন্ত্রীর বক্তব্যের জেরে ফোবানা সম্মেলনে দফায় দফায় সংঘর্ষ

মন্ত্রীর বক্তব্যের জেরে ফোবানা সম্মেলনে দফায় দফায় সংঘর্ষ

ওয়াশিংটনে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন চলাকালে প্রবাসীদের মধ্যে দফায় দফায় হট্টগোল, সঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

গত শুক্রবার রাতে নয়টায় ভার্জিনিয়ার আর্লিংটন শেরাটন পেন্টাগন সিটি হোটেলে তিনদিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় মন্ত্রী সরকারের ইতিবাচক বক্তব্য দেওয়া শুরু করলে পেছেনে দাঁড়িয়ে ওয়াশিংটনের বিএনপি নেতা তোফায়েল আহমেদ ‘ভূয়া, ভূয়া বলে চিৎকার করেন। তাঁর চিৎকার মন্ত্রীর কানে পৌঁছে। তিনি স্তম্বিত হয়ে কিছুক্ষণ বক্তব্য বন্ধ করেন। পরে দ্রুত তাঁর বক্তব্য শেষ করতে বাধ্য হন। তিনি হল থেকে বাইরে বেরিয়ে এলে স্থানীয় আওয়ামীলীগ নেতা জিবক বড়ুয়ার নেতৃত্বে আওয়ামীলীগ কর্মিরা বিএনপি নেতা তোফায়েল আহমেদের উপ চড়াও হয়ে তাঁকে আক্রমণ করতে গেলে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।

এব্যাপারে বিএনপি নেতা সরাফত হোসেন বাবু গনমাধ্যমকে বলেন, ফোবানার সভায় এটাই সিদ্ধান্ত হয়েছিল যে, কোন অতিথিই তাঁদের বক্তব্যে কোন রাজনৈতিক আলোচনা করতে পারবে না। তাই মন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক আলাপ চলে আসায় আমি পেছন থেকে তাঁকে ভূয়া বলে চিৎকার দেই। তবে  ঘটনাটি দু:খ জনক। পরে সব ঠিক হয়ে গিয়েছে।

অপর দিকে ওয়াশিংটনের এক আওয়ামী লীগ নেতা বলেন, ঘটনাটি দু:খ জনক আমাদের দলের একজন মাননীয় মন্ত্রী এই ধারনের অনুষ্ঠানে আসার আগে দলীয় নেতাদের সাথে আলোচনা করা উচিৎ বলে তিনি মনে করেন ।

এদিকে, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার গান শুনতে আসা দর্শকরা ভেতরে ঢুকতে না পেরে নিরাপত্তাকর্মিসহ ফোবানা সংশ্লিষ্টদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ক্ষুব্ধ দর্শকশ্রোতারা ফোবানার লোকজনদের উপর মারমুখি হয়ে উঠেন। পরে পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তা কর্মিরা অগ্রিম ও অনলাইনে কেনা টিকেটের মুল্য ফেরতের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় ফোবানা আয়োজক ও স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর অব্যবস্থাপনার দায় স্বীকার করে দর্শকশ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পুর্বে কেনা টিকেটের মূল্য ফেরত দেবারও প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত