আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

ওয়াশিংটনে ৩০তম ফোবানা সম্মেলনের সফল সমাপ্তি

ওয়াশিংটনে ৩০তম ফোবানা সম্মেলনের সফল সমাপ্তি

গত ২-৩-৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩০তম ফোবানার সফল সমাপ্তি হয়েছে । বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রবাসী বাঙ্গালীদের মিলনমেলায় সকাল থেকে রাত পর্যন্ত তিনদিনের বিভিন্ন কর্মসূচিতে রমরমা হয়েছিল পেন্টাগন সিটি শেরাটন হোটেল। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বেই আমন্ত্রিত অতিথিদের সম্মানে ব্ল্যাকটাই ডিনারে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাবৃন্দ, ফোবানা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ফোবানা হোষ্ট কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রেস-মিডিয়ার ফটোসাংবাদিক, সাংবাদিকসহ অনেকে।

এরপর ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বাংলাদেশ , কানাডা ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ফোবানায় তিনদিনের অনুষ্ঠানে দেশ বিদেশের বরেন্য শিল্পীরা সঙ্গীতপরিবেশন করেন। প্রথম দিনে অনিমা রায়ের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা , ওয়ার্দা রিহাবের গ্রুপ নৃত্য ও কুমার বিশ্বজিতের সঙ্গীত পরিবেশনা দর্শকদের নাচে গানে মন ভরিয়ে তোলে। ২য় দিন শুরু হয় বর্নাঢ্য রালি দিয়ে, যা হোটেল থেকে শুরু হয়ে প্রায় ১ মাইল পথ প্রদক্ষিণ করে। শিশু কিশোরদের সায়েন্স ফেয়ার, আইটি বিশেষজ্ঞদের সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলুমনাই সেমিনার সহ অনেক আয়োজন ।

সন্ধায় দেয়া হয় হোষ্ট কমিটি এপ্রেসিয়েশন এওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের ফোবানার পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিল্পী শাহাবুদ্দীন আহমেদ, সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় মডার্ন ই-লার্নিং এর উদ্ভাবক ডক্টর বদরুল হুদা খান, বিজ্ঞানে ডক্টর আশরাফ আহমেদ, কমুনিটি একটিভিস্ট ওয়াহেদ হোসেনি, পরিবেশ উন্নয়নে মুকিত মজুমদার, গবেষনায় আনশা জান্না ইসলাম, আইটিতে পিপল এন টেকের সিইও আবুবকর হানিপ, ডাটা গ্রুপের জাকির হোসেন কে সম্মাননা দেয়া হয়। সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী পুরষ্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

রাতের অনুষ্ঠানে গান পরিবেশন করেন শুভ্রদেব, এস আই টুটুল, হায়দার হোসেন ও বেবী নাজনীন । শেষ দিনের সকালের জেনারেল মিটিং এ ফোবানা ২০১৬-২০১৭ এর নতুন সেন্ট্রাল কমিটির নাম ঘোষনা করা হয়। ২০১৭ সালে ফ্লোরিডা, ২০১৮ সালে আটলান্টায় ফোবানা সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়। সন্ধ্যার অনুষ্ঠানে ফ্লোরিডার নতুন কমিটিকে ফোবানার পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। তারপর গান পরিবেশন করেন অনুপমা মুক্তি, জানে আলম, ফাহমিদা নবী, মাকসুদ ও নচিকেতা।

ফোবানা হোস্ট কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর , কনভেনার এটিএম আলম, মেম্বার সেক্রেটারি নুরুল আমিন নুরু উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনদিনের অনুষ্ঠানের ভুল-ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত