আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে আনন্দ শোভাযাত্রা আর ঐতিহ্যবাহী পথমেলা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে আনন্দ শোভাযাত্রা আর ঐতিহ্যবাহী পথমেলা

গত ১৮ই সেপ্টেম্বর রবিবার হৈ হৈ রৈ রৈ কলরব, আনন্দ উচ্ছ্বাস, উৎসাহ উদ্দীপনায় আরলিংটনের ওয়াল্টার রিড ড্রাইভের পথে বহুজাতিক সংস্কৃতির সংমিশ্রণে পথমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ওয়াশিংটন ডিসির স্বনামধন্য সংগঠন প্রিয়বাংলা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে বুকে লালন করে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে এই পথমেলার আয়োজন করে। পঞ্চমবারের মত অনুষ্ঠিতব্য এই পথমেলায় আনন্দ শোভাযাত্রা নতুনমাত্রায় যোগ হয়, যা বিভিন্ন দেশের স্ব স্ব সংস্কৃতির পোশাকে আচ্ছাদিত হয়ে  প্রায় ১ মাইল রাস্তা প্রদক্ষিন করে। তাওফিক হাসান, দস্তগীর জাহাঙ্গীর, মাহফুজুর রহমানও রাহাত- ই- আফজার পরিচালনা ও সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা প্রানবন্ত হয়ে ওঠে। আর সেই সাথে প্রবাসী বাংলাদেশীরা মিউজিকের তালেতালে গেয়ে উঠে,  " বাসন্তি রং শাড়ী পরে ললনারা হেটে যায়-
মেলাই যাইরে... ... ..."।

আরলিংটন কাউন্টি পুলিশের সহযোগিতায় হাজারো প্রানের আনন্দে উদ্ভাসিত মাল্টি কালচারের সংমিশ্রণে এই শোভাযাত্রা বিভিন্ন দেশের প্রবাসীসহ আমেরিকানদের হৃদয়ে স্থান করে নেয়। যাদের সহযোগিতা ছাড়া প্রিয়বাংলার পথমেলা এত প্রানবন্ত হতোনা, তারা হলেন সিনেটর মার্ক আর ওয়ার্নার, কাউন্টি বোর্ডের মেম্বর কেটি ক্রিস্টল, লেসলি পেলজার, মার্সা সেম্মেল, জ্যানেট কোফেনহাবের, লেফ্টটেন্ট কেন ডেনিস, আর্লিংটন পুলিশ প্রধান এম জয় ফার, ফ্রি লিগ্যাল এডভাইস-বোস ল ফার্মের সূদীপ বোস, ভলেন্টিয়ার মেডিকেল টিম ম সহ আরো অনেকে।

আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে এবাবের পথমেলায় বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের স্বনামধন্য , ব্ল্যাক ডাইমন্ডখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন  ও আরেক নবীন কন্ঠশিল্পী মুক্তা সারওয়ার। দুইজনেই মন মাতানো গান গেয়ে দর্শক শ্রোতাদের আনন্দে মুখরিত করে তুলে। মঞ্চে গান ও নৃত্য পরিবেশন করে চাইনিজ গ্রুপ, মেক্সিকান গ্রুপ, বলিভিয়ান গ্রুপ, আর্জেনটিনা গ্রুপ, মেহেদি ও চুড়ির  গ্রুপ ড্যান্স , প্রবাসে বাংলাদেশী শিল্পী পুলি  বালা, শাহ ফিরোজ, জিনাত, নিউইওর্কের মাটি গ্রুপ সহ  স্থানীয়ও শিল্পীবৃন্দ।
এছাড়াও বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ, নাট্যশিল্পী দম্পতি, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের বলিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এবং তার স্ত্রী লায়লা হাসানকে প্রিয়বাংলার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
যাদের অক্লান্ত পরিশ্রমে পথমেলা বর্ণীল ও প্রানবন্ত হয়েছিল তারা হলেন প্রিয়বাংলার কর্নধার প্রিয়লাল কর্মকার, শিবলী সিরাজ, জীবক বড়ুয়া, ফারহানা হানিফ, প্যাট্রিক গোমেজ, রুম্পা বড়ুয়া, আমিনুল ইসলাম রুমি, এ্যান্থনী পিউস গমেজ, আবু সরকার, খালেদ চৌধুরী, ডেমিয়ান এন ডিয়াস,নুপুর চৌধুরী, তৌফিক হাসান , বানীব্রত ঘোষ, মৌসুমি ফাতেমা সিরাজ, পুলি কর্মকার, পীযুষ বড়ুয়া, মিতালী গোমেজ, দিপ্তী বড়ুয়া, নাবিয়া হাসান বৃষ্টি, তুষার চৌধুরী রতন, দুলাল রায়, রকি বড়ুয়া, শাওন ইসলাম, রাহাত-ই-আফজা, নাফী তালুকদার, কলিন্স গোমেজ, রফিকুল ইসলাম আকাশ, কাজল গোমেজ, মোহাম্মদ রবি আলম সহ অনেকে।

ভিন্ন আয়োজন, ভিন্ন স্বাদ , ভিন্ন সুখ ও ভিন্ন স্বাচ্ছন্দ্যে এবারের পথমেলা প্রবাসীদের অভিভুত করে। মন যেন মেলা ফেলে বাড়ী ফিরতে চাইনা। তবুও ফিরতে তো হবেই। উপস্থিত দর্শকরা আয়োজক কমিটির বহুয়শী প্রশংসাপূর্বক তৃপ্তি ভরা হৃদয়ে মেলা প্রাঙ্গন ত্যাগ করেন।

ফটোগ্রাফি-রাজীব বড়ুয়া/বিপ্লব দত্ত

শেয়ার করুন

পাঠকের মতামত