আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন

নিউইয়র্কে বাংলাদেশি আবাসন ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম জাকির খান (৪৪)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশি-অধ্যুষিত ব্রঙ্কসে এই খুনের ঘটনা ঘটে।

জাকিরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি। জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, জাকির খানের বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউয়র্কভিত্তিক বাংলা অনলাইন নিউজপোর্টাল খবর ডটকম এ খবর জানিয়েছে।

নিহতের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানান, যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করা হয় । পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্রঙ্কস পুলিশের জানিয়েছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় ৯১১-এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত