আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সভাপতি লাবলু, সেক্রেটারী শহীদুল

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সমন্বয়ে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রস্থ বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেসক্লাবের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ‘লাবলু-শহীদুল প্যানেল’র অন্য সকল প্রার্থীকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। কারণ, আর কোন প্রার্থী নির্দ্ধারিত সময় ২৬ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি। নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি পদে বাংলা টিভির মহাপরিচালক মীর-ই ওয়াজিদ শিবলী, যুগ্ম সম্পাদক পদে বাংলা টিভির বিশেষ প্রতিনিধি রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে সাপ্তাহিক ঠিকানার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম, কার্যকরী সদস্য পদে আরটিভি যুক্তরাষ্ট্রের আবাসিক প্রতিনিধি আশরাফুল হাসান বুলবুল, ‘সাপ্তাহিক’ ও এখন সময়ের ফটো এডিটর নিহার সিদ্দিকী, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত এবং বাংলাভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মো. আজিম উদ্দিন অভি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী শামসুল হক এবং কমিশনার রাশেদ আহমেদ ও আকবর হায়দার কিরণ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সময় ধার্য করা হয়েছিল, তার আর কোন প্রয়োজন নেই। উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের সদস্য সংখ্যা ৫৮ এবং এবারই প্রথম নির্বাচনের কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু বিদায়ী কমিটির কর্মকর্তারা শেষ মুহূর্তে গোপন ব্যালটে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাড়িয়ে পুরনো কায়দায় কথিত এক এজিএম-এর মধ্য দিয়ে কন্ঠভোটে (?) একটি কমিটি ঘোষণা করেছেন। যদিও ঐ বিদায়ী কমিটির নেতৃত্বে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদকের এহেন আচরণে সাধারণ সদস্যরাও ক্ষুব্ধ। সকলে আশা করছেন, পেশাগত মর্যাদা অটুট রাখতে সকলেই এ ক্লাবের কর্মকান্ডে শরিক হবেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত