আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

লস এঞ্জেলেস প্রবাসী কামরুল হাসানের পিতার ইন্তেকাল

লস এঞ্জেলেস প্রবাসী কামরুল হাসানের পিতার ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

লস এঞ্জেলেসের সানফারনানডো ভ্যালীর বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক কামরুল হাসান জামানের পিতা আলহাজ্ব মোহাম্মদ রজব আলী ফকির আর নেই। গত ১২ই মার্চ গাজীপুর জেলার শ্রীপুর থানার নিজমাওনা গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... ... রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছেন।

মরহুম মোহাম্মদ রজব আলী একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি ছিলেন। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামের সক্রিয় যোদ্ধা ছিলেন এবং পূর্ব নিজমাওনা ফকির বাড়ী জামে মসজিদ ও ঈদগাহ্ কমিটির সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক জানিয়েছেন। বিশেষ করে লস এঞ্জেলেসের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ জামানের পিতৃবিয়োগে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এলএ বাংলাটাইমস পরিবারও কামরুল হাসান জামানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায়  এলএবাংলার সিইও আব্দুস সামাদ মরহুমের রুহের মাগফিরাত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবাসী কামরুল হাসান পিতা সম্পর্কে বলেন, উনি একজন সাদা মনের মানুষ ছিলেন,এলাকার সকলের সুখ দুঃখে উনি ছিলেন এক নিবেদিত প্রাণ। বট গাছের মতো ছায়া দিয়ে রাখতেন এলাকার মানুষকে। পূর্ব নিজমাওনা জামে মসজিদটি উনি তিলে তিলে গড়ে তুলেছিলেন। মৃত্যুর আগেও আমাকে পুশ করছিলেন একটা এতিমখানা করার জন্য। আমি উনাকে কথা দিয়েছি যথাসাধ্য চেষ্টা করবো । উনি একজন সংস্কৃতিমনা মানুষ হলেও খুব ধার্মিক ছিলেন,এলাকার মানুষের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা তাই তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল।

মরহুমের পূত্র কামরুল হাসান পরিবারের পক্ষ থেকে বাবার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং উনার রুহের মাগফেরাত কামনা করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত