আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাংলাদেশি মডেলের ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি

বাংলাদেশি মডেলের ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি

বাংলাদেশে জন্মগ্রহণকারী মডেল ও অভিনেত্রী মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাবপ্রাপ্ত এবং আয়ারল্যান্ডের ২০১৬ সালের সেরা মডেল মাকসুদা আক্তার প্রিয়তীর একটি ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই কোটিও বেশি।

প্রিয়তীর বিখ্যাত এ ছবিটি ক্যানভাসে এঁকেছেন বিশ্বখ্যাত আইরিশ চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিক। ক্যানভাসে আঁকা নিজের ছবি আড়াই লাখ ইউরোতে বিক্রি হওয়ার সত্যতা নিজেই নিশ্চিত করেছেন মডেল প্রিয়তী। ছবিটি কিনেছেন ফ্রান্সের এক ব্যক্তি।

প্রিয়তী বলেন, বেশ কিছু দিন আগে বিখ্যাত চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিক তাকে মডেল করে একটি ছবি আঁকেন। এ ছবির বিনিময়ে প্রিয়তীকে উপযুক্ত সম্মানিও দেন তিনি। এরপর এ শিল্পীর ছবিটি আড়াই লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই কোটি টাকা দিয়ে কিনে নিতে আগ্রহ প্রকাশ করেন ফ্রান্সের এক ব্যক্তি। তবে চিত্রশিল্পী নিজে এখনো ক্রেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।

আগামী জুলাই বা আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে ক্রেতার কাছে ছবিটি হস্তান্তর করা হবে। নিজের একটি ছবি সোয়া দুই কোটি টাকায় বিক্রি হলেও এর থেকে কোনো টাকা মডেল প্রিয়তী পাবেন না। মডেল হওয়ার জন্য তিনি উপযুক্ত পারিশ্রমিক পেয়েছেন। ছবিটি বিক্রির অর্থের পুরোটায় চিত্রশিল্পী জিম ফিটজ প্যাটরিক একাই পাবেন।

জিম ফিটজ প্যাটরিকের চিত্রশিল্পী হিসেবে বিশ্বে খ্যাতি রয়েছে। চে গুয়েভারার যে ছবিটি বাংলাদেশসহ সারা বিশ্বের তরুণদের টি-শার্টে দেখা যায়, সেই ছবিটি এঁকেছেন জিম ফিটজ প্যাটরিক। এ একটি ছবিই সারা বিশ্বে বিখ্যাত করেছে জিম ফিটজ প্যাটরিককে।

নিজের ছবি সোয়া দুই কোটি টাকায় বিক্রি হওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রিয়তী বলেন, এমন বড় অর্জনে তিনি গর্বিত। আজীবন তিনি বেঁচে থাকবেন উনার অঙ্কনের মধ্যে।

প্রিয়তী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল। ২০১৬ সালে তিনি আয়ারল্যান্ডের সেরা মডেল নির্বাচিত হন। এ ছাড়া তিনি মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাবপ্রাপ্ত। পেশাগত জীবনে প্রিয়তী একজন পাইলট।

প্রিয়তীর বাবা-মা এবং পরিবারের সদস্যরা কুমিল্লায় বসবাস করেন। তিনি ১৪ বছর বয়সে লেখাপড়ার উদ্দেশ্যে আয়ারল্যান্ড যান। তার নিয়মিত দেশে আসা-যাওয়া রয়েছে। 


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত