আপডেট :

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

নিউইয়র্কে অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশি ইমরান

নিউইয়র্কে অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশি ইমরান

সিলেটের শহীদ পরিবারের সন্তান এটর্নী ইমরান আহমেদ পেশাগত কৃতিত্বের এক অনন্য স্বীকৃতি পেয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের এটর্নী জেনারেল তাকে প্রদান করলেন ‘দ্য লেফকভিজ এওয়ার্ড। গত সপ্তাহে অনাড়ম্বর এক অনুষ্ঠানে অঙ্গরাজ্যের এটর্নী জেনারেল এরিক স্নাইডারম্যান এই এওয়ার্ড তাকে হস্তান্তর করেন।

একাত্তরের ৯ এপ্রিল সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাক হায়েনাদের বর্বর নির্যাতনে আহতদের চিকিৎসার সময় পাক হায়েনারা গুলি করে হত্যা করে প্রফেসর শামসুদ্দিন আহমেদকে। তিনি ছিলেন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের চীফ সার্জন। সেই শহীদ শামসুদ্দিনের নাতি হচ্ছেন এটর্নী ইমরান আহমেদ। 

মা-বাবার সাথে তিনি নিউজার্সিতে বসবাস করলেও ইমরান আহমেদ কাজ করছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সহকারি এটর্নী জেনারেল হিসেবে। কতিপয় চিকিৎসক এবং ফার্মাসিস্ট কর্তৃক ভুয়া চিকিৎসার নামে ৩০ মিলিয়ন ডলার আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনার হদিস উদঘাটনসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষেত্রে বিচক্ষণতাপূর্ণ ভূমিকার জন্যে ইমরানকে এই এওয়ার্ড প্রদান করা হয় বলে অঙ্গরাজ্য প্রশাসন জানায়। 

বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান আইনজীবী ইমরানের বাবা সালাহউদ্দিন আহমেদ এবং মা রাজিয়া আহমেদ বসবাস করছেন নিউজার্সির চেরী হিলে। ইমরানের এ পুরস্কারপ্রাপ্তির ঘটনা প্রবাস-প্রজন্মকে আরো উদ্যমী হতে উৎসাহ যোগাবে বলে মনে করছেন প্রথম প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা। 

ইমরানের চাচা এবং উত্তর আমেরিকায় প্রখ্যাত সমাজকর্মী  ফিলাডেলফিয়া সিটিতে ড্রেক্সডেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এ সংবাদদাতাকে জানান, ‘এটর্নী হিসেবে ইমরানের এ সাফল্য প্রবাসী বাংলাদেশীদের জন্যে অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ। বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশী বংশোদ্ভ’তরা ভালো করছেন। আমেরিকান স্বপ্ন পূরণের ক্ষেত্রে এসব গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। ’


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত