আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

স্বদেশ ফোরামের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান

স্বদেশ ফোরামের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান

আবহমান বাংলার ঐতিহ্যের স্মারক পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য অনুসন্ধানে প্রাণিত ও সত্য সুন্দরের অবগাহনে উদ্বুদ্ধ করে। আমাদের জাতীয় জীবনে বর্ষবরণ আনন্দের বার্তা বহন করে। লেখকদের লেখায় ফুটে ওঠে আবহমান বাংলার প্রতিচ্ছবি। প্রবাসেও লেখকরা দেশ-মাতৃভূমির টানে, শিকড়ের টানে ঐতিহ্যের দর্পন খোঁজেন ব্যস্ত জীবনের পথ চলায়।
গত ১লা বৈশাখ (১৪ এপ্রিল) শুক্রবার বিকেলে নিউইয়র্কের সামাজিক সংগঠন স্বদেশ ফোরামের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪২৪ উদ্যাপনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।



জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ ফোরামের সভাপতি কবি অবিনাশ চন্দ্র আচার্য ও স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হাসানুর রহমান ও বিশিষ্ট কবি তমিজউদ্দিন লোদী।খবর বাপসনিঊজ:
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন মোখলেসুর রহমান, শাহীন ইবনে দিলওয়ার, সুফিয়ান আহমদ চৌধুরী, এবিএম সালেহউদ্দিন, জুলি রহমান, পপি চৌধুরী, শামীম আরা আফিয়া, মেহের চৌধুরী, মামুন জামিল, মিশুক সেলিম, রওশন হাসান, আব্দুল আজিজ, নুরুল মোস্তফা রইসী, শফিউল ইসলাম শফি, আবুল বাসার, অধ্যাপক সুধীর দাস, এডভোকেট এমাদউদ্দিন, কাজী জামান, সাবিহা তারিন, শিবতোষ চক্রবর্তী, আব্দুর রব, তালিব  পান্না খান, আব্দুল জলিল, আহমেদ শামসুদ্দিন কুটি, সুবোধ পাল, রবীন্দ্রনাথ সরকার, গৌছুল ইসলাম রুহেল, নুসরাত চৌধুরী ও কুতুব আলী।

অনুষ্ঠানের শুরুতে কবি মোখলেসুর রহমানের ‘সূর্য¯œানে আশাদের বাড়ি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মিষ্টি মুখে আপ্যায়ন করা হয়।

স্বদেশ ফোরামের আগামী অনুষ্ঠান সাহিত্য সভা আগামী ২২ মে সোমবার বিকেলে। সাহিত্য সভায় অংশগ্রহণ করতে আগ্রহী কবি, ছড়াকার ও লেখকদের স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করে নাম তালিকাভূক্তি করার সবিনয় অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে মোবাইল: ৯১৭-৪০৩-৩৭৪৬।

শেয়ার করুন

পাঠকের মতামত