আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

ভেনিস বাংলা স্কুলের নতুন কমিটি পরিচিতি ও মহান বিজয় দিবস উদযাপন

ভেনিস বাংলা স্কুলের নতুন কমিটি পরিচিতি ও মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে ভেনিস বাংলা স্কুল আয়োজন করল বিজয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন স্কুল কমিটির পরিচিতি সভার । ভেনিস বাংলা স্কুলের ছাত্রী তানজিনার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চমক রহমানও পলাশ রহমান । সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে, বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ওমর ফারুক, আকতার উদ্দিন (সাবেক উপদেষ্টা , ভেনিস বাংলা স্কুল) , ডক্টর জনফাংকো বনেস্সো (ভেনিস ইমিগ্রেশন অফিসের প্রধান),ইটালিয়ান স্কুলের প্রেসিডেন্ট গাচ্ছারী, মালদোভা এসোসিয়েশনের প্রেসিডেন্ট উজেনিয়া সহ আরও অনেকে ।উপদেষ্টা রফিকুল বারী ও বেলাল ঢালী, সৈয়দ কামরুল সরোয়ারকে পূনরায় সভাপতি এবং মিজানুর রহমানকে সাধারন সম্পাদক রেখে পূর্নাংগ কমিটি ঘোষনা করেন ।
পাদরে মারিনো রেজন নামক এক ইটালিয়ান দীর্ঘ ৫৫ বছর বাংলাদেশে বসবাস করেছেন এবংমুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্মৃতিসৌধের স্মারক সম্মাননা প্রদান করেন বাংলা স্কুলের সভাপতি, সাধারন সম্পাদক ও উপদেষ্টাগন। ভেনিস বাংলা স্কুলের হোম ওয়ার্ক এ সহযোগিতার জন্য যারা সম্মাননা পুরষ্কার পেয়েছেন প্রফেসর লাই সিমোনা, কানিজ ফাতিমা, জুয়াইরিয়া দেখা, চমক রহমান, মোসাম্মাত প্রিয়া,প্রিমা বেগম ও লিদিয়া লোপেজ । পুরষ্কার প্রদান করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের রফিকুল ইসলাম, তাহের খান, বিল্লাল ঢালী, রফিকুল বারী, জেসমিন আকতার, রাজিয়া সুলতানা, রাশিদা হান্নান । তারপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে কিষা, প্রিয়া, দেখা, ইয়া, সিমোনা, আশিক, বিধান দাস, মারিয়াসহ আরও অনেকে।ভেনিস বাংলা স্কুলের সভাপতি ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সকলের সহযোগিতা কামনা করেন এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত