আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

পৌষের পিঠা উৎসব সুইজ্যারল্যাণ্ডে

পৌষের পিঠা উৎসব সুইজ্যারল্যাণ্ডে

মহাড়ম্বরে শেষ হলো বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সম্ভারে সাজানো বিশেষ পিঠা উৎসব ১৪২১ বঙ্গাব্দ।সুইজারল্যান্ডের জুরিখের একটি স্থানীয় কমিউনিটি সেন্টার- গেমেইনসাপ্ট সেন্ট্রম বুকেগ এর থিয়েটার হলে গত শুক্রবার কয়েকশত পিঠাপ্রেমিকের উপস্থিতিতে ৪র্থ বারের মতো প্রবাসের মাটিতে বাংলাদেশ সোসাইটি সুইজারল্যান্ড আয়োজন করল বিভিন্ন স্বাদের হরেকরকম প্রায় চল্লিশের ও বেশী পিঠার এক বিশাল সম্ভার তথা পিঠা উৎসব-১৪২১।

হিরা এবং চাঁদনীর উপস্থাপনায় সংগঠনের সভাপতি মিজানুর রহমান এবং সাধারন সম্পাদক বাকিউল্লাহ খান রিপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্যদের মধ্যে মইনুল হক অপু, আলামীন সিকদার, জাকির হোসেন, খান মামুন, ইকবাল হোসেন, গাজী ওয়াহীদ, জাকির হোসাইন সহ আরো অনেকে।আমাদের গ্রাম বাংলার সবচেয়ে বড় উৎসবের সংস্কৃতিকে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যেগ বলে জানালেন আয়োজক কমিটির উপস্থিত সবাই।উপস্থিত সবার হাতে একটি করে জাতীয় পতাকা তুলে দিয়ে বিজয়ের মাসের এই পিঠা উৎসবে জাতীয় সংগীত এবং দেশাত্ববোধক গান দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্যারিস বাউল খ্যাত খান বাবু রুমেল, নিশিতা বড়ুয়া, দিপক এবং স্থানীয় শিল্পী কবিনুর টিসু।সুপ্রিয়া,আসনিয়া,লাবিবা এবং সাদিয়ার পরিবেশনায় অনুষ্ঠিত নৃত্য উপভোগ করেন হলভর্তি উপস্থিত সকল পিঠা প্রেমিক সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা।বাংলা স্কুল জুরিখের শিশুদের নিয়ে বেলুন প্রতিযোগীতার উপস্থাপনা করে লামিয়া হোসাইন সুপ্রিয়া। অংশগ্রহন কারী সবার মধ্যে আকর্ষনীয় পুরষ্কার বিতরন করা হয় ।পিঠা প্রস্ততকারী সবার মধ্যে ও তিন জনকে বিজয়ী ঘোষনা করে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয় এবং সবার মধ্যে বিতরন করা হয় অংশগ্রহনকারী স্বান্তনা পুরস্কার।পিঠা উৎসব আয়োজকরা বলেন, দেশীয় কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে প্রবাসে উপস্থাপন করতে বাংলাদেশ সোসাইটি সুইজ্যারল্যাণ্ড দৃঢ় প্রতিজ্ঞ । পাশাপাশি ,অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত