আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলসে গৃহকর্মী নিখোঁজ : কূটনীতিক আনারকলিকে ইন্দোনেশিয়ায় বদলি

লস এঞ্জেলসে গৃহকর্মী নিখোঁজ : কূটনীতিক আনারকলিকে ইন্দোনেশিয়ায় বদলি

এবার লস এঞ্জেলেসে বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিকের গৃহকর্মী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই গৃহকর্মীর নাম মো. সাব্বির এবং ৩৯ বছর। তিনি ডেপুটি কনসাল জেনারেল কাজী আনারকলির বাসায় কর্মরত ছিলেন। সাত মাসেরও বেশি সময় ধরে তিনি নিখোঁজ রয়েছেন।

এরই মধ্যে কাজী আনারকলিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার হিসেবে বদলি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত মাসে শ্রমিক পাচার, গৃহকর্মী নির্যাতন ও ভয় দেখিয়ে বিনা বেতনে কাজ করানোর অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করে। পরে মুচলেকা দিয়ে তিনি জামিন পান। এর কয়েক দিন পর জাতিসংঘে কর্মরত কূটনীতিক হামিদুর রশিদের বিরুদ্ধে নির্যাতন ও বেতন কম দেওয়ার অভিযোগ তোলেন তার গৃহকর্মী। এ ঘটনায় হামিদুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।

লস এঞ্জেলেস কনস্যুলেটের কমার্শিয়াল কনসাল আল মামুন গৃহকর্মী সাব্বিরকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কতদিন নিখোঁজ রয়েছে তা বলতে পারেননি। তিনি বলেন, বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার ভিসা প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র ছাড়ার অপেক্ষায় রয়েছেন কাজী আনারকলি।

জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার দূতাবাস কার্যালয়ে ওই কূটনীতিকের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে কথা বলতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি। লস এঞ্জেলেস কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার মোবাইলে কল করা হলেও তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

দূতাবাস সূত্র জানায়, ২০১৬ সালে লস এঞ্জেলেসে ডেপুটি কনসাল জেনারেল হিসেবে যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজী আনারকলি। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পিঁপড়াকাঠিতে। গৃহকর্মী সাব্বির যুক্তরাষ্ট্রে আসার কিছু দিন পরই কাজী আনারকলির লস অ্যাঞ্জেলেসের বাসা থেকে নিখোঁজ হন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কূটনীতিকরা এখন থেকে আর গৃহকর্মী নিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিউইয়র্কে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত