আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

লস এঞ্জেলেস ফিরছেন আব্দুস সামাদ, বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

লস এঞ্জেলেস ফিরছেন আব্দুস সামাদ, বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট, এলএ বাংলা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও, তরুণ সমাজ সেবক, লস এঞ্জেলেসের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এলএ বাংলাটাইমস’র সিইও, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র পাবলিক রিলেশন সেক্রেটারি, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস-বাফলা’র পাবলিক রিলেশন অফিসার ও জাহানারা-তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউএসএ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সামাদ দেশের সফর শেষে আগামীকাল লস এঞ্জেলেস ফিরছেন। দেশে অবস্থাকালে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন। বিদায় উপলক্ষে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'অ‌রু‌ণোদয় যুব সংঘ'র বিদায় সংবর্ধনা
গত রবিবার সিলেটের গোটাটিকরে সংবর্ধনার আয়োজন করে সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ সূত্র ধরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী মোহাম্মদ তৌফিক বকস লিপন।

সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপন
এসময় প্রধান অতিথির বক্তব্যে তৌফিক বকস লিপন বলেন, আব্দুস সামাদের মত প্রবাসীরা আমাদের গৌরব। কারণ দেশের সাধারণ মানুষের জন্য তাদের রয়েছে অনেক অবদান। এরকম সংবর্ধনার মাধ্যমে তাদের উৎসাহিত করতে হবে। কয় দিনের জন্য প্রবাস ছেড়ে আবার মাতৃভূমির টানে দেশে আসেন আবার জীবিকার তাগিদে চলে যেতে হয়। এরপরও তারা তাদের এই কষ্টের উপার্জিত টাকা থেকে একটি অংশ এই দেশের সাধারণ মানুষকে দিয়ে তাকেন। গত কয়েকদিন আগে প্রবাসী আব্দুস সামাদ যে কাজটি করেছেন তা ভুলার মত নয়।
বাফলা চ্যারিটির উদ্যোগে ২ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পুনর্বাসান সহায়তা প্রদান অনুষ্ঠান
এছাড়া গত শনিবার দক্ষিণ সরমার সামা‌জিক সংগঠন 'অ‌রু‌ণোদয় যুব সংঘ' আব্দুস সামাদের বিদায় উপলক্ষে এক সংবর্ধনার আ‌য়োজন ক‌রে। এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

উল্লেখ্য, আব্দুস সামাদ দেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তাঁর নিজের মা-বাবার নামে প্রতিষ্ঠিত `জাহানারা-তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউএসএ-এর উদ্যোগে প্রায় ১০০ দরিদ্র শিশুকে খতনা প্রদান করেন, রমজান মাসে সিলেটের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিলে আয়োজন করেন। এছাড়া বাফলা চ্যারিটির উদ্যোগে ২ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পুনর্বাসান সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজন করেন। যেখানে একজন মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণ বাবত ২ লক্ষ ৫০ হাজার টাকা ও অপর জনকে তাঁর পরিবারের জন্য একটি সিএনজি চালিত এক‌টি অটো রিকশা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন।

জাহানারা-তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউএসএ-এর উদ্যোগে খতনা ক্যাম্প

বাংলাদেশ সফরের শুরুতে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমহার পালন করেন ও মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন। এসময় মাদিনায় প্রবাসী বাংলাদেশিরা তাঁকে নিয়ে  এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও থাইওয়ান সফর  করেন।

ইন্ডিয়া সফরকালে আব্দুস সামাদ


মালয়েশিয়া সফরকালে আব্দুস সামাদ


সিঙ্গাপুর সফরকালে আব্দুস সামাদ

থাইল্যান্ড সফরকালে আব্দুস সামাদ


থাইওয়ান সফরকালে আব্দুস সামাদ

শেয়ার করুন

পাঠকের মতামত