আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ম্যারাডোনার অনুষ্ঠান বাদ দিয়ে সিলেট বিশ্ব সম্মেলনে যাবেন ডা. কালী প্রদীপ

ম্যারাডোনার অনুষ্ঠান বাদ দিয়ে সিলেট বিশ্ব সম্মেলনে যাবেন ডা. কালী প্রদীপ

আমেরিকার বিখ্যাত কে পি সি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডা. কালী প্রদীপ চৌধুরী সিলেট বিশ্ব সম্মেলনে যোগ দিচ্ছেন। এ জন্য তিনি আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েও সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন।

আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিশ্ব সম্মেলন। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সিলেটিরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, কানাডাসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে উপস্থিতি ও অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

বিশ্ব সিলেট সম্মেলনের আহ্বায়ক ড. জিয়া উদ্দিন প্রথম আলোকে জানান, সিলেটের কৃতি সন্তান ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী আমেরিকার বিশিষ্ট চিকিৎসক ডা. কালী প্রদীপ চৌধুরী এই সম্মেলনে যোগ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নিউইয়র্কে সিলেট বিশ্ব সম্মেলন চলাকালে কালী প্রদীপ কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। গত ২৯ জুলাই কালী প্রদীপ চৌধুরী ফুটবলার ম্যারাডোনাকে টেলিফোন করে ক্ষমা চেয়ে তাঁর স্বদেশি একটি জরুরি অনুষ্ঠানে হাজির হওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। ম্যারাডোনা তাঁর শুনে অবিভূত হয়ে বলেন, তাঁর দাদার বাড়ি ছিল ইতালিতে। তিনি স্বদেশে গুরুত্ব ও ভালোবাসার টান বুঝতে পারেন। কয়েক মাস পর দক্ষিণ আফ্রিকায় তাঁর আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে কালী প্রদীপ চৌধুরীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন ম্যারাডোনা।
আমেরিকার একজন সফল ব্যবসায়ী কালী প্রসাদ বাংলাদেশের সিলেটের বাসিন্দা ছিলেন। অবশ্য দেশ ভাগের পর সিলেট থেকে তাঁরা ভারতে চলে যান। তবে এখনো বাংলাদেশের প্রতি রয়েছে অটুট ভালোবাসা। তার এই ধর্ণাঢ্য ব্যবসায়ী, সমাজ সেবক ও বর্তমানে বাংলাদেশ সর্ববৃহৎ ভবন বানানোর উদ্যোগ নিয়েছেন।

ড. জিয়া উদ্দীন বলেন, ডা. কালী প্রসাদ চৌধুরী সিলেট বিশ্ব সম্মেলনে শুধু উপস্থিতই থাকবেন না, নিউইয়র্কে সিলেট অঞ্চলের প্রবাসীদের আকাঙ্ক্ষার ‘জালালাবাদ ভবন’ তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন।

যুক্তরাষ্ট্র জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হুসেইন খান, সচিব জুয়েল চোধুরী ও সিলেট বিশ্ব সম্মেলনের আহ্বায়ক ডা. জিয়াউদ্দিন আহমেদ জানান, সম্মেলনে বিশ্বের সব দেশ থেকে সিলেটে অঞ্চলের লোকজনের ব্যাপক সাড়া পেয়েছেন। ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ জগলুল পাশা বাংলাদেশ থেকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য সব অতিথির প্রস্তুতির কথা জানিয়েছেন এবং নিউইয়র্কে সিলেট বিশ্ব সম্মেলনকে সফল করতে দেশ-বিদেশে সর্বাত্মক প্রয়াস চালানো হচ্ছে।

এলএবাংলাটাইমস/এ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত