আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ায় বাংলা মার্কেটে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৮০

মালয়েশিয়ায় বাংলা মার্কেটে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৮০

বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। শুরুতে ব্যাপক আকারে ধরপাকড় করা হলেও ইদানিং তা থেমে থেমে চালানো হচ্ছে।

ইতোমধ্যে ওইসব অভিযানে বাংলাদেশের অনেকেই গ্রেফতার হয়েছেন।

অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়াতে আজ ইমিগ্রেশন মহাপরিচালক দাতো মোস্তাফার আলীর নেতৃত্বে ইমিগ্রেশন, পুলিশ, রেলা ও ডিবি কেএল’র যৌথ অভিযান চালানো হয়।

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘণ্টার এ অভিযানে বাংলাদেশিসহ ৫৮০জন অবৈধ অভিবাসীকে আটক করে যৌথ বাহিনী। পরে আটকদের মধ্য থেকে থেকে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে ১৮০ জনকে আটক দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়। তবে কোন দেশের কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।

অভিযান শেষে ইমিগ্রেশন মহাপরিচালক সাংবাদিকদের জানান, সস্তা মজুরির কারণে, কিছু কিছু নিয়োগকর্তা বৈধ পারমিট ছাড়া বিদেশী কর্মীদের নিয়োগের মাধ্যমে বার বার আইন ভাঙার জন্য ইচ্ছুক। এই সমন্বিত ক্রিয়াটি ক্রমাগতভাবে প্রতিনিয়ত চলছেই, যা শৃঙ্খলা, জনগণ, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও কল্যাণকে সমর্থন করে না। তাই ধারাবাহিক রুটিন হিসেবে এই অভিযান চালানো হয়।

‘চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার সময়, বিদেশী নাগরিকদের সঙ্গে পতিতাবৃত্তি কার্যকলাপে জড়িত পড়া একটি গ্রুপকেও আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জিম (মালয়েশিয়া অভিবাসন বিভাগ) এই সমস্ত কার্যকলাপের অনুমতি দেই না। স্থানীয় কর্তৃপক্ষের নজর এড়িয়ে যারা এতদিন এসব করে আসছে তাদের বিরুদ্ধে অচিরেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ কার্যকলাপ বন্ধ করার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

দুপুরে রাজধানীর চারপাশে হঠাৎ বিদেশী অভিবাসীদের নজরদারি করার জন্য একত্রিত অপারেশন পরিচালিত হয় বলেও জানান ইমিগ্রেশন অধিদফতর। এসময় মালয়েশিয়া অভিবাসন বিভাগ (জিম), সিটি হল কুয়ালালামপুর (ডিবিকেএল) এবং রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম) দ্বারা ইন্টিগ্রেটেড অপারেশন পরিচালিত হয়।

অভিযানে আটক ১৮০ জনের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামসহ বেশ কিছু দেশের নাগরিক রয়েছে।

এদিকে, হঠাৎ এমন অভিযানে কোতারায়া বাংলা মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত