আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-আযহা উদযাপন ও কুরবানী প্রদান

ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-আযহা উদযাপন ও কুরবানী প্রদান

গত ২রা সেপ্টেম্বর ২০১৭ রোজ শুক্রবার ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ -উল-আযহা , যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হয়েছে । বাঙ্গালী অধ্যুষিত এলাকা আরলিংটন ভার্জিনিয়ায় বাংলাদেশীদের তত্বাবধানে পরিচালিত

বাইতুল মোকাররম জামে মসজিদে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহার নামাজ আদায় করেন।

২০১২ সাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের তত্বাবধানে ২১১৬ সাউথ নেলসন স্ট্রিট, আরলিংটন, ভার্জিনিয়ায় মসজিদটিতে নামাজ, আল্ কোরআন শিক্ষা, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর বাইতুল মোকাররম জামে মসজিদে ঈদ-উল-আযহার নামাজ যথাক্রমে সকাল ৮.০০ টা, সকাল ৯.০০ টা, সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়।

ঈমামতি করেন যথাক্রমে সকাল আটটায় ইমাম এওয়াইস আহমেদ, সকাল নয়টায় হাফেজ  আইমান শাহ  এবং সকাল দশটায় হাফেজ নাজির কাজী । ঈদ-উল-আযহার নামাজ শেষে বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়। ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশী ছাড়াও পৃথিবীর অন্যান্য মুসলিমদের অংশগ্রহণ লক্ষনীয় , নামাজ শেষে সকলে কোলাকুলি ও সৌহার্দ বিনিময় করেন।

সরকারীভাবে অনুমতি থাকায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায় কুরবানী দিয়ে থাকেন। বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে ৪ থেকে ৫ জায়গায় কুরবানী দেয়া হয় বলে জানা যায়। যারা কুরবানী দেয়ার নিয়ত করেন, তারা সাধারণত প্রথম জামাত আদায় করেই কুরবানীর উদ্দেশে গরু-ছাগলের খামারে রওনা দিয়ে থাকেন। হযরত ইব্রাহীম (আঃ) এর সময় থেকেই কুরবানীর প্রচলন, বিশ্বের মুসলিম সম্প্রদায় যার যার সাধ্যমতো কুরবানী দিয়ে থাকেন । যেহেতু এবছর বন্যায় বাংলাদেশের  বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের দরিদ্র জনগোষ্ঠী মানবেতর জীবন যাপন করছে, তাই প্রবাসী বাংলাদেশীদের অনেকেই কুরবানী না দিয়ে বন্যার্তদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত