আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার হিসাবরক্ষক।

নিহত সাইফুল ইসলাম ভূঁইয়ার (৩৫) ও তার হিসাবরক্ষক রেজোয়ানের (২১) বাড়ি নোয়াখালী জেলায়।

রোববার রাতে আটলান্টার ডাউন টাউনের ওয়েস্ট ভিউ ড্রাইভে সাইফুলের গ্রোসারির দোকানের সামনে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠছিলেন।

সাইফুলের গাড়িটি দোকান থেকে পার্কিং লট পার হয়ে রাস্তার ওঠার মুহূর্তে একটি সাদা গাড়ি সামনে এসে দাঁড়ায়। ওই গাড়ি থেকে বেরিয়ে এসে দুই হামলাকারী সাইফুলের গাড়ির কাচ ভেদ করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
সাইফুলের গাড়িটি চলতে শুরু করলে দুই মিনিটের মাথায় দুই হামলাকারী আবারও গুলি করে, তারপর পালিয়ে যায়।

সাইফুলের বড় ভাই মুখলেস ভূঁইয়া জানান, তারা ছয় ভাই আটলান্টায় থাকেন। সাইফুল যুক্তরাষ্ট্রে এসেছিলেন ২০০২ সালে। তার দুটি শিশু সন্তান রয়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত