আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

জাতিসংঘের সামনে আ.লীগ-বিএনপির বিক্ষোভ, সংঘর্ষ

জাতিসংঘের সামনে আ.লীগ-বিএনপির বিক্ষোভ, সংঘর্ষ

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের আগে আওয়ামী লীগ ও বিএনপির বিক্ষোভ সমাবেশে উভয় দলের নেতাকর্মীদের মাঝে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় সময় বিকেল সাড়ে চার টার দিকে জা্তিসংঘ সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র করে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর থেকেই জা্তিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের একপাশে বিএনপি এবং অপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে শুরু করেন। অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক বিএনপির বিক্ষোভ সমাবেশ প্রতিহতের ডাক দেন। শান্তিপূর্ণ সমাবেশের শেষ পর্যায়ে বিএনপির আপত্তিকর শ্লোগানে উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে মুখোমুখি হয়ে পড়েন উভয় দল। পানির বোতল ও জুতা দিয়ে ঢিল ও পাল্টা ঢিল নিক্ষেপ শুরু হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 
একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে পাশাপাশি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন। বেশ কিছু প্রবাসীকে পর্যবেক্ষক হিসেবে সম্মেলন কেন্দ্রে অবস্থান নিতে দেখা যায়। জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতাকর্মীর সমাগম ঘটে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘স্বৈরাচার’ ও ‘গণবিরোধী’ বলে স্লোগান দিতে থাকেন।

এদিকে, বিএনপির বিক্ষোভের মুখে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। দলীয় কোন্দল থাকলেও প্রচুর সংখ্যক বিএনপির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের আরও কিছু নেতাকর্মী বিক্ষোভরত এলাকায় জড়ো হন। তবে তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেওয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি নেতারা শেখ হাসিনাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রীর দাবিদার শেখ হাসিনার ভাষণ দেওয়ার কোনই অধিকার নেই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি। যুক্তরাষ্ট্রের যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ আন্দোলন সর্বাত্মক ভাবেই সফল হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

তারা বলেন, দেশের সাধারণ মানুষকে খুন গুম আর ভয়াবহ আতঙ্কের মধ্যে রেখে জাতিসংঘে এসে শান্তির কথা বলে বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করছে শেখ হাসিনা। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার। তারা দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর জেল-জুলুমসহ হত্যার রাজনীতি করছে। এ বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত