আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

চতুর্থ বর্ষে টাইম টেলিভিশন : কমিউনিটি পেরিয়ে গ্লোবাল মিডিয়ায় পরিণত

চতুর্থ বর্ষে টাইম টেলিভিশন : কমিউনিটি পেরিয়ে গ্লোবাল মিডিয়ায় পরিণত

নিউইয়র্কের জনপ্রিয় টাইম টেলিভিশন তৃতীয় বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করলো। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর থেকে টাইম টেলিভিশন আনুষ্ঠানিক যাত্র শুরু করে। বাংলা ও ইংরেজী ভাষার বাই ল্যাঙ্গুয়েল এই টেলিভিশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী তথা চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর রোববার রাতে মিডিয়াটির বার্তা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনাড়ম্বর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে টাইম টেলিভিশন-এর প্রতিষ্ঠাতা এবং সিইও আবু তাহের বলেন, কমিউনিটি তথা টাইম পরিবারের সকল সদস্য, পৃষ্ঠপোষক আর কমিউনিটির সাবির্ক সহযোগিতায় নানা চড়াই-উৎরাই পেড়িয়ে টাইম টেলিভিশন কমিউনিটি পেরিয়ে গ্লোবাল  মিডিয়ায় পরিণত হয়েছে। নিউইয়র্ক তথা উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাইম টেলিভিশন সরাসরি দেখা যাচ্ছে। এছাড়া ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যেকোন স্থান থেকে যেকোন সময় টাইম টেলিভিশন দেখা যাচ্ছে। তিনি বলেন, সবার সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে এই টেলিভিশন আরো ভালো করবে। পাশাপাশি দর্শক-শ্রোতাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে টাইম টেলিভিশন-এর অনুষ্ঠানমালাকে ঠেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। খবর ইউএনএ’র। 

টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার শাহেদ আলম ও বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েসের উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বর্ণমালা’র প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক ড. শওকত আলী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুর ইসলাম, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, প্রথম আলো’র উত্তর আমেরিকা প্রতিনিধি ইব্রাহীম চৌধুরী খোকন, গাজী টিভির সাজু রহমান, এশিয়ান টিভির লাবণ্য ভূইয়া, টাইম টিভি’র সাবেক বার্তা প্রধান আবিদুর রহীম, যমুনা টিবি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক দপ্তর সম্পাদক ইমরান আনসারী, সাংবাদিক আকবর হায়দার কিরণ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, সাংবাদিক বেলাল মাহমুদ, বিশিষ্ট রাজনীতিক এম এ কাইয়্যুম, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, জসিম ভূইয়া, শরীফ লস্কর, এবাদ চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, এডভোকেট কাইয়্যুম চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, কবি কাজী আতিক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মুকিত চৌধুরী, মাজেদা উদ্দিন, আব্দুল কাদির শাহীন, মুলধারার রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট হেলাল শেখ, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও শাহজাহান শেখ, সাবেক নিউজ প্রেজেন্টার কারিশমা কামাল, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা, টিবিএন২৪-এর এএফ মিসবাহউজ্জামান, ব্রঙ্কস বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেনন্ট ফরিদা ইয়াসমীন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন-এর এ ইসলাম মামুন, সিনিয়র সহ সভাপতি মোজাফফর হোসেন, ব্রঙ্কস বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, রায়পুর সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন দেলু, টাইম টিভি’র সাবেক ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আবু শাহেদ করীম প্রমুখ।

এছাড়াও টাইম টেলিভিশন পরিবারের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিব রহমান, তমিজ উদদীন লোদী, এবিএম সালেউদ্দীন, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ ইলিয়াস খসরু, সাদিয়া খন্দকার, সুলতানা রহমান, জেসিকা তারতিলা ইসলাম ও বিউটি দাস। আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, নাজিম উদ্দিন, সামিউল ইসলাম, এন্থনী গনজালভেস ও নিপা রইস।  

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে টাইম টেলিভিশন-এর চতুর্থ বর্ষে পদার্পণে প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানটির উত্তোরত্তর সাফল্য কামনা করে বলেন, প্রতিকূল পরিবেশে যুক্তরাষ্ট্র থেকে ২৪ ঘন্টার একটি চ্যালেঞ্জ পরিচালনা সহজ কাজ নয়। তারপরও সাংবাদিক আবু তাহের তার পেশা ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসে বাংলাদেশী কমিউনিটির স্বার্থে অসাধ্য সাধন করে চলেছে। এজন্য আবু তাহের সহ টাইম পরিবারের সবাই ধন্যবাদ পাওয়ার দাবীদার। বক্তারা টাইম টেলিভিশনের আগামী দিনের পথ চলায় সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে টাইম টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও আবু তাহেরের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত