আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফোবানা সম্মেলন শুরু

ফোবানা সম্মেলন শুরু

ফ্লোরিডার মায়ামীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ৩১তম ফোবানা সম্মেলন। কানাডা এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক প্রবাসীর উপস্থিতিতে শুক্রবার রাতে ফ্লোরিডার মায়ামীতে তিনদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সম্মেলনটি আয়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)। সম্মেলনের স্লোগান হচ্ছে  ‘মানবতার জন্যে ঐক্য’। স্লোগানে শুরু হয়েছে ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) ।

স্থানীয় হায়াত রিজেন্সি হোটেলের আলো ঝলমল বলরুমে মন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে উন্নয়নের অভিযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ। ঠিক একইভাবে প্রবাসীদেরকে সমৃদ্ধির এই মহাসড়কে একীভূত হতে হবে। ’

এ সময় আরও বক্তব্য রাখেন ফোবানার বিশেষ অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাংবাদিক শ্যামল দত্ত, ফোবানার নির্বাহী চেয়ারম্যান আজাদুল হক, মহাসচিব এম মাওলা দিলু, যুগ্ম মহাসচিব জাকারিয়া চৌধুরী প্রমুখ।

নতুন প্রজন্মের অর্ধ শতাধিক তরুণ-তরুণী কণ্ঠে বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু এ সম্মেলনের সকল অতিথিকে ফোবানার উত্তরীয় পড়িয়ে দেন ফোবানার হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারি আতিকুর রহমান।

আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে সকল অতিথির সম্মানে ‘ব্ল্যাক টাই’ ডিনারের আয়োজন করা হয়। হোস্ট কমিটির আহবায়ক এম রহমান জহীর এবং সদস্য-সচিব আরিফ আহমেদ আশরাফ সকলকে স্বাগত জানানোর সময় পাশে ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফকির আলমগীর, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে এটুআই প্রকল্পের পলিসি ডিরেক্টর আনির চৌধুরীসহ বিশিষ্টজনেরা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত