আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট বিরোধী অভিযান অব্যাহত : ৩ বাংলাদেশী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট বিরোধী অভিযান অব্যাহত : ৩ বাংলাদেশী গ্রেফতার

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে দেশটির ইমিগ্রেশন।ইমিগ্র্যান্ট বিরোধী অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ও এস্টোরিয়া থেকে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। আটককৃতরা দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম মোমেন এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে প্রধান শেফ-এর দায়িত্ব পালন করছিলেন। অপর দু’জনকে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্ট থেকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কিছুদিন আগে জ্যামাইকা থেকে আরো একজন বাংলাদেশীকে গ্রেফতার করে ডিপোর্ট করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ইমিগ্র্যাশন এজেন্টরা গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে কর্মরত অবস্থায় ইব্রাহিম মোমেনকে এস্টোরিয়া থেকে গ্রেফতার করে। আকস্মিকভাবে ইউএস ইমিগ্র্যাশন কর্মকর্তাদের উপস্থিতে সংশ্লিটরা হতভম্ব হয়ে পড়েন। এসময় আইস এজেন্টরা উপস্থিত অনেকের আইডি পরীক্ষা করে এবং ইব্রাহিম মোমেনকে খুঁজতে থাকে। ইব্রাহিম মোমেন এ সময় রান্নাঘরে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ইব্রাহিম মোমেন দীর্ঘদন থেকে নিউইয়র্কে বসবাস করছিলেন। এর আগে বাসা পরিবর্তনের কারণে তিনি ইমিগ্র্যাশনের চিঠি না পাওয়ায় তার বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার দেয়া হয়।

এদিকে মানবাধিকার সংগঠক মাজেদা উদ্দিন জানান, গত সপ্তাগে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে ১১জন বাংলাদেশীকে নিউজার্সী থেকে লুইঝিয়ানায় নেয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে অ্যারিজোনা হয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার কথা।

অপরদিকে মানবাধিকার সংগঠন ড্রাম-এর অর্গানাইজিং ডিরেক্টর কাজী ফৌজিয়া বলেন, ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির কারণে বিভিন্ন স্থানে আইএস কর্মকর্তারা অবৈধদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত করছে। ড্রাম তাদের সাহায্যে সাধ্যমত কাজ করে চলেছে।

বিভিন্ন মিডিয়ার খবরে প্রকাশ নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাঙ্কচুয়ারী সিটির বিভিন্ন স্থানে ইউএস ইমিগ্রেশ্যান এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কর্মকর্তারা অভিযান চালিয়ে সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশীসহ ৪৮৯জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এদের মধ্যে নিউইয়র্ক থেকে ৪৫জন, ওয়াশিংটন ডিসি থেকে ১৪জন, সান্তাক্লারা কাউন্টি থেকে ২৭ জন, বাল্টিমোর থেকে ২৮জন, ইলিয়ন থেকে ৩০জন, সিয়াটল থেকে ৩৩জন, ম্যাসাচুয়েটস থেকে ৫০জন, ডেনভার থেকে ৬৩জন, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে ১০১জন, ফিলাডেলফিয়া থেকে ১০৭জনকে আটক করা হয় বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত