আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বন্যার্তদের মাঝে বাংলাদেশ সোসাইটির ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে বাংলাদেশ সোসাইটির ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ

নিউইয়র্কের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশর বন্যা দুর্গত মাঝে ১০ লাখ টাকার ত্রাণ সামগ্রি বিতরণ করেছে। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও সহ সভাপতি আব্দুল খালেক খায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন। ত্রাণ বিতরণ করা হয় দিনাজপুরের বিরল উপজেলার ৪৭ পরিবারের মধ্যে। এবারের বন্যায় এই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ৪৭টি পরিবারকে ঘর নির্মাণের জন্য অর্থ ও নির্মাণ সমাগ্রি প্রদান করা হয়। খবর বাপসনিঊজ।
এ সময় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের সহযোগিতা করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার হামিদুল আলম, এএসপি মিজানুর রহমান, এএসপি মাহফুজ্জামান আশরাফসহ প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ব্যাপারে বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আব্দুল খালেক খায়ের বলেন, আমরা এই ত্রাণ বিতরণের জন্য নিজ অর্থে বাংলাদেশে গিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করে সরাসরি নিজ হস্তে এই অর্থ বিতরণ করি। তিনি প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান যারা সোসাইটির এই উদ্যোগের সাথে হাত বাড়িয়েছেন। তিনি আরো বলেন, এবারের মত প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা পেলে আগামীতে বাংলাদেশের যে কোন দুর্যোগে আমরা এগিয়ে আসবো। আমি মনে করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের জন্মস্থানের সবার দায়িত্ববোধ থাকা দরকার। সেই দায়িত্ববোধ থেকেই দেশের টানে আমরা বাংলাদেশে ছুটে গিয়েছিলাম এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশীরা আমাদের যে অর্থ প্রদান করেছেন, আমরা সেই অর্থ শতভাগ দুর্গতদের হাতে তুলে দিয়েছি।সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, বাংলাদেশ আমাদের দেশ। আমরা প্রবাসে থাকলেও কখনো বাংলাদেশকে ভুলে যাইনি। আমাদের মধ্যে দেশপ্রেম আছে বলেই আমরা নিজ উদ্যোগে বাংলাদেশে ছুটে গিয়েছি। ইচ্ছা করলে আমরা এই অর্থ অন্য কোন ফান্ডেও দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা সেই কাজটি না করে নিজের স্বহস্তে অসহায় মানুষের হাতে অর্থ দিয়েছি। এই অর্থ তাদের জন্য হয়ত এনাফ নয় কিন্তু তার পরেও তাদের মুখে হাসি দেখে আমরা সব ক্লান্তি এবং কষ্ট ভুলে গিয়েছি। ত্রাণ বিতরণের সময় যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানাই এই কার্যক্রমে তাদের সহযোগিতার জন্য।
সেই সাথে বাংলাদেশ সোসাইটির এই দুই কর্মকর্তা টেকনাফে গিয়ে মায়ারমার থেকে আগত দু:স্থ, সহায়- সম্বলহীন রোহিঙ্গাদের মঝেও ত্রাণ সমাগ্রি বিতরণ করেন।


এলএবাংলাটাইমস//এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত