আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফোবানায় সম্মাননা পেল পিপল এন টেক

ফোবানায় সম্মাননা পেল পিপল এন টেক

রফিকুল ইসলাম আকাশ

গত ৬,৭,৮ অক্টোবর তিনদিনব্যাপি  ফ্লোরিডার মায়ামীতে অনুষ্ঠিত হলো (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা )ফোবানা কনভেনশন -২০১৭. হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা এই ফোবানা ।কনভেনশনের তৃতীয় অর্থাৎ শেষদিন স্থানীয় সময় রোববার রাতে মায়ামি হায়াত রিজেন্সি হোটেলের বলরুমে ‘পিপল এন টেক ইন্সটিটিউট’কে এ পুরস্কার দেয় ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ -ফোবানা  কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে  আইটি কোম্পানিতে ৫ হাজারের বেশি বাংলাদেশিকে চাকরি পাওয়ার উপযোগী প্রশিক্ষণ দেওয়ার স্বীকৃতি হিসেবে  পিপল এন টেক( ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)কে এ পুরস্কার দেওয়া হয়।

‘পিপল এন টেক’ (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)-এর প্রতিষ্ঠাতা ও সিইও আবু হানিফকে এ পুরস্কার হস্তান্তর করেন ব্যবসায়ী কালি প্রদীপ চৌধুরী।

এ সময় ফোবানার আয়োজক কমিটির আহ্বায়ক এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ ও প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান মঞ্চে ছিলেন।

আবু হানিফ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “গত ১২ বছরের অধিক সময় যাবত বাংলাদেশিদের কোর্স প্রদান করা হচ্ছে ‘পিপল এন টেক ’-এর ছয়টি ক্যাম্পাসে ও অনলাইনে। এ পর্যন্ত ৫ হাজার বাংলাদেশি উচ্চ বেতনে চাকরি পেয়েছেন আমেরিকান আইটি কোম্পানিতে।”

তিনি আরও বলেন , “ঢাকায় পান্থপথ ও গ্রিনরোডের কর্নারে এই ইন্সটিটিউটের সম্প্রসারিত ক্যাম্পাস স্থাপন করেছি তিন বছর আগে। বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসন ভিসা পাবেন- এমন লোকজনকে সেখানে কোর্স করানো হচ্ছে, যাতে তারা আমেরিকায় এসেই আইটি কোম্পানিতে চাকরি নিতে পারেন।”

৩১তম ফোবানার সম্মেলনে আরও কয়েকজনকে ‘ফোবানা পুরস্কার’ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী ও উদ্যোক্তা-ব্যবসায়ী ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

উল্লেখ্য যে , ফোবানার ৩২তম কনভেনশন হবে আটলান্টায় এবং ৩৩তম কনভেনশন হবে নিউইয়র্কে ।

শেয়ার করুন

পাঠকের মতামত