আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালিতে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

ইতালিতে বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি আবদুল কাদের ও আমিনুল সাধারণ সম্পাদক

ইতালীর বন্দর নগরী বারিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি (বাংলাদেশ সমিতি) বারি, ইতালির সাধারণ নির্বাচন ২০১৭।
২০ নভেম্বর সোমবার স্থানীয় একটি হলে নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই প্রবাসীদের ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে সন্ধ্যা অবধি প্রবাসীরা সুষ্ঠু ও নিরপেক্ষ  নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।

নির্বাচনে আবদুল কাদের বেপারী ৪২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন, এবং ৩০৫ ভোটে  তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ইমরান হোসেন। মো আমিনুল হক আমিন ৪৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন এবং ২৪১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন এবি সিদ্দিক। অন্যদিকে এমডি রিয়াজুল হক ৪০৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি রাজু বড়ুয়া‘কে ২০০ ভোটে পরাজিত করে সহ সভাপতি পদে নির্বাচিত হোন।

প্রধান নির্বাচন কমিশনার ফখরুল ইসলাম নির্বাচনী ফলাফল ঘোষনা করেন এবং তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এসময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম খোকন সহ সকল নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন ।

প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ  নির্বাচিত প্রতিনিধিরা বলেন, আমরা নির্বাচিত হলেও সকল প্রার্থীদের নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাবো। প্রবাসীদের সমস্যা সমাধানে দৃষ্টান্ত মূলক অবদান রাখতে এবং শক্তিশালী ও কার্যকারী বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি উপহার দিতে সক্ষম হবো।

এছাড়াও অন্যান্য পদে একক প্রার্থী থাকায় সহ-সাধারণ সম্পাদক অনুজ কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো আলাউদ্দিন পাটোয়ারী, কোষাধক্ষ্য খলিল মুন্সি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জসিম জুবায়ের পাটোয়ারী, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন ইমন, দপ্তর সম্পাদক এমডি খলিল খন্দকার, তথ্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার নির্বাচিত হন।

প্রবাসে বাঙ্গালী সমাজকে সঠিক পথে পরিচালিত কারার পাশাপাশি ইতালীয়দের মাঝে দেশ উপস্থাপন করা হবে। এর আগেরও যেমন বাংলা ভাষা সৈনিকদের স্মরনে ইতালীতে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপন আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বারি বাংলাদেশ সমিতির নাম, তেমনি প্রবাসীদের ভোটে নির্বাচিত সংগঠন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি (বাংলাদেশ সমিতি) বারি সকলের সহযোগিতায় বিশেষ দৃষ্টান্ত রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত