আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সকাল ৯ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নুরুল ইসলামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের আলিপুর গ্রামে। নুরুল ইসলাম সৌদি আরবের জেদ্দায় 'ডক্টর ইরফান হাসপাতালে ড্রাইভার হিসেবে কাজ করতেন।
জেদ্দায় বাংলাদেশি জাফর আহমেদ জানান, জেদ্দা বাওয়াদি বদরউদ্দিন হাসপাতালের সামনে বুধবার ভারী বৃষ্টির দিনে সকাল ৯ টায় তার গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়িতে থেকে নামার সাথে সাথে সেখানে পড়ে থাকা বিদ্যুৎ এর তার স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, প্রায় ১২ বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন নুরুল ইসলাম । গত তিন বছর আগে তিনি বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় সৌদি আরব আসেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।
বর্তমানে তার লাশ ডক্টরস ইরফান হাসপালের হিমাঘরে রাখা হয়েছে।নরুল ইসলামের মরদেহ দেশের নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা চেয়েছেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত