আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের দায়ে ১০ বাংলাদেশি আটক

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের দায়ে ১০ বাংলাদেশি আটক

ব্রিটেনে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার দায়ে ১০ জন বাংলাদেশিকে আটক করেছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। এ মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাদের ধরেছে ব্রিটিশ ইমিগ্রেশন দফতর। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে ১০ জনের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।
ব্রিটেনে অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে এসব কর্মীকে আটকের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।গত ২৪ নভেম্বর কভেন্ট্রি টেলিগ্রাফ জানিয়েছে, টাইল হল লেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ইউকেবিএ। সেখান থেকে ২০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। দেশে ফেরত পাঠাতে আটক রাখা হয়েছে তাকে।এদিকে মেইডেনহেডের একটি হাইস্ট্রিট রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেছে ইউকেবিএ।

তাদের দু’জন ২৭,একজন ৩৩ ও আরেক জন ৩৭ বছর বয়সী। ওই রেস্তোরাঁর অন্য বাংলাদেশি কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনও মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।মেইডেনহেড অ্যাডভ্যার্টাইজারের খবর অনুযায়ী, এর আগেও অবৈধভাবে কাজ করার দায়ে হাওয়েলি নামের ওই রেস্তোরাঁ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে ৯০ হাজার পাউন্ড জরিমানা গুনতে বলা হয়েছে।

নিউহাম রেকর্ডার জানায়, লন্ডনের ফরেস্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশিকে আটক করা হয়। মালডন স্ট্যান্ডার্ডের খবর, মালডনের কারি নাইটস রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশিকে ধরেছে ইউকেবিএ।যুক্তরাজ্য জুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। এ কারণে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছ

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত