আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপিয়ান কমিশনের সামনে সমাবেশ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইউরোপিয়ান কমিশনের সামনে সমাবেশ

রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধ, তাদের নাগরিকত্ব প্রদান, যাবতীয় ক্ষতিপূরণ প্রদান, সকল নাগরিক অধিকারসহ তাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবিতে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম (ABCB)’-র উদ্যোগে  ইউরোপিয়ান কমিশনের সামনে সমাবেশ হয়েছে।

সোমবার ইউরোপের বিভিন্ন দেশ ও বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।

এসময় উপস্থিত ছিলেন- বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি ও (ABCB)-র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল হক (সহিদ), কাউন্সিলর মোতাহের হোসেন চৌধুরী,  ইপিবিএ ফ্রান্সের সভাপতি  ফারুক খান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোতালেব খান, ফ্রেন্ডস অফ  বাংলাদেশের সভানেত্রী রত্না খান, সহ-সভাপতি সাজিদ কাদেরী, যুগ্ম সম্পাদক তাসিন হোসাইন। ABCB-র এম এম মোর্শেদ, বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী,  ব্রাসেলস কেন্দ্রীয় বাঙালি মসজিদের খতিব সৈয়দ মোদাচ্ছের, আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি নিরঞ্জন রায়, সামাজিক সংগঠন হ্যান্ড টু হ্যান্ড-এর গোলাম জিলানী জুয়েলসহ আরো অনেকে।

বক্তারা তাদের বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও ডাচ ভাষার বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে বিশ্ব বিবেকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।

এদিন রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘ রোডমার্চ করে ফ্রান্স থেকে এসে এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন ইউরোপের বৃহৎ সংগঠন ইপিবিএ’র নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বিশ্ব সম্প্রদায়কে পৃথিবীর বিভিন্ন দেশে প্রাণভয়ে দেশত্যাগী হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল রোহিঙ্গাকে নাগরিকত্ব ও পূর্ণ মর্যাদায় তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত না যাওয়া পর্যন্ত মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার আহব্বান জানান।

এম এম মোর্শেদ তার বক্তৃতার শুরুতে ইউরোপীয় ইউনিয়নসহ এই সমস্যার শুরু থেকে সমাধানের পক্ষে কাজ করছেন সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতি বাংলাদেশ তথা বিশ্ব মানবতা ঋণী, ঋণী ফ্রেডারিক মাগারিনীর প্রতি, রোহিঙ্গাদের প্রতি তার বলিষ্ঠ সমর্থনের জন্য। তিনি এজন্য তুর্কী, ইউএসএসহ সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এতে বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বিধান দেব, বাবুল খান, হুমায়ুন মাকসুদ হিমু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, জাহির খান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, সদস্যা দিলরুবা বেগম (মিলি) ও যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহাম্মেদ বাবুল ও বেলজিয়াম আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, বেলজিয়াম আওয়ামী লীগের সহ-সভাপতি মামুন মির মোহাম্মদ, কর্মসূচিতে ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় সহসভাপতি মোতালেব খান, ইপিবিএ সহ-কোষাধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল, তথ্য সম্পাদক সামসুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি,  ইপিবিএ ফ্রান্সের সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, কোষাধ্যক্ষ  বাসুদেব বণিক, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদক সুমা দাসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত