আপডেট :

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মণির জন্মদিন পালন

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মণির জন্মদিন পালন

গতকাল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া যুবলীগ লিটল বাংলাদেশের আলাদিন রেষ্টুরেন্টে আওয়ামী পরিবারের সবাইকে নিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির শুভ জন্মদিন পালন করেছে। ভ্যালী যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমানের উপস্থাপনায় এবং ক্যালিফোর্নিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইদ হক বাবু ও সিটি যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেনের পরিচালনায় যুবলীগের প্রতিষ্ঠাতার জন্মদিন পালিত হয়। ক্যালিফোর্নিয়া যুবলীগের আহ্বায়ক সুবর্ন নন্দী তাপসের সভাপতিত্বে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের উপদেষ্টা সোহেল রহমান বাদল, প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া যুবলীগের উপদেষ্টা তৌহিদুজ্জামান খান, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি ফারুক খান, সহ-সাধারণ সম্পাদক দিদার আহমেদ, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, সিটি আওয়ামীলীগের সভাপতি মাহাতাবউদ্দিন টিপু, মহিলা আওয়ামীলীগের মনিকা আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী।

শেখ ফজলুল হক মণি ১৯৩৯ সালে ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় এবং ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। শেখ মণি ঢাকা নব কুমার ইনিষ্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এরপর তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন ১৯৫৮ সালে। ১৯৬০ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। তিনি একজন তেজস্বী ছাত্রনেতা ছিলেন। ’৬০ এর দশকের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে সাহসী নেতৃত্বের মাধ্যমে তিনি লৌহমানব খ্যাত পাকিস্তানী প্রেসিডেন্ট আইয়ুব খানের গদি কাঁপিয়ে দিয়েছিলেন। শেখ মণি ১৯৬১-৬২ মেয়াদে তৎকালীন পূর্ব-পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (কনভোকেশন) আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন মোনায়েম সরকার তাঁর এম.এ ডিগ্রি কেড়ে নিয়েছিল।

বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তিসনদ ৬ দফা আন্দোলনে গ্রেপ্তার হয়ে তিনি প্রায় তিন বৎসর কারাগারে ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে আরও তিন বৎসর কারা ভোগ করেছেন। একই সাথে তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন। তাঁর রচিত বেশ কিছু রাজনৈতিক উপন্যাস পাঠক সমাজে-সমৃদত হয়েছে। একটি উপন্যাস অবলম্বনে ‘অবাঞ্ছিতা’ নামে একটি জনপ্রিয় টেলিফিল্মও তৈরী হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধে শেখ মণি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন।

বঙ্গবন্ধু ১৯৭৫-এ জাতীয় ঐক্যের রাজনৈতিদক দল বাকশাল গঠনের পর শেখ ফজলুল হক মণি বাকসালের অন্যতম সম্পাদক নির্বাচিত হন।শেখ ফজলুল হক মণি ব্যক্তি জীবনে ২ পুত্র সন্তানের জনক ছিলেন। জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে সামস পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজীতে মাস্টার্স এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ইংরেজীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে ব্রাক ইউনির্ভাসিটিতে ইংরেজীতে অধ্যাপনা করছেন। কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নুর তাপস একজন তরুন ব্যারিস্টার ও ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট (ঢাকা-১২) এলাকা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি বঙ্গবন্ধু মামলার অন্যতম আইনজীবি ছিলেন।
১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে শেখ ফজলুল হক মণি ও তাঁর স্ত্রী বেগম আরজু মণি শাহাদাৎ বরণ করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত