আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গলায় খাবার আটকে আটলান্টায় এক বাংলাদেশি কিশোরের মৃত্যু

গলায় খাবার আটকে আটলান্টায় এক বাংলাদেশি কিশোরের মৃত্যু

আটলান্টায় গলায় খাবার আটকে যাওয়ার ফলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির দুই দিন পর এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। মৃত্যু বরণকারী কিশোরের নাম সাজ্জাদ (১৫)। সে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ডোরাভিল শহরের প্রবাসী বাংলাদেশি পরিবারের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়,  গত বৃহস্পতিবার সকালে সাজ্জাদ প্যান কেক দিয়ে নাস্তা সারছিল। অথচ হঠাৎ করেই খাবার আটকে যায় গলায়। শুরু হয় শ্বাসকষ্ট। ২০ থেকে ৩০ মিনিট নিঃশ্বাসের প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে অচেতন হয়ে পড়ে সাজ্জাদ। সঙ্গে সঙ্গে নাইন ওয়ান ওয়ান কল দেয়া হয় এবং স্কটিশ রাইট হাসপাতালের ইমারজেন্সীতে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে ডাক্তারগণ সকল প্রকার চিকিৎসা প্রদান করেন। কিন্তু কোন উন্নতি দেখা না যাওয়ায় লাইফ সাপোর্ট দেয়া হয় ।


দুই দিনের ব্যবধানে শনিবার সকালে স্কটিশ রাইট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে কিশোর সাজ্জাদ ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাজ্জাদের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায় নেমে এসেছে। শোকাতুর মা সারা চৌধুরী ও আত্মীয়-স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ীরা হতবিহবল ও দিশেহারা।


সাজ্জাদ মাত্র সাত মাস আগে মা সারা চৌধুরী ও ছোট ২ ভাইকে নিয়ে আমেরিকায় এসেছিল অভিবাসী হয়ে। অনেক প্রবাসী বাংলাদেশির মতো সেও আধুনিক আমেরিকার শিক্ষা দীক্ষায় মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ তায়ালার ইচ্ছার দিকেই নিজেকে সঁপে দিল এই কিশোর। পৃথিবীর সকল মায়া কাটিয়ে চলে গেল না ফেরার জগতে।

প্রয়াত সাজ্জাদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয় পরদিন রোববার দুপুরে লরেন্সভিলস্থ ইসলামিক ইন্সটিটিউট মসজিদে এবং একই দিনে মসজিদের নিজস্ব গোরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত