আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

রোমে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস ২০১৭ উদযাপন

রোমে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস ২০১৭ উদযাপন

ব্যপক উৎসাহ, উদ্দীপনা ও বৈচিত্রপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, রোম-এ ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচীর সূচনা করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মান্যবর রাষ্ট্রদূত। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতীমন্ত্রী প্রদত্ত বানীসমূহ পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। স্থানীয় নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাঙ্গালী জাতির অর্জনকে আরো অর্থবহ করার জন্য অর্থনৈতিক মুক্তি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকগণকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহবান জানান। তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান বজায় রাখবেন বলেও রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। নতুন প্রজন্মকে অবহিত করার জন্য স্বাধীনতা যুদ্ধের উপর বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে দূতাবাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। চার থেকে তের বছর বয়সী রোম প্রবাসী উল্লেখযোগ্য সংখ্যক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পিঠা উৎসব ছিল দূতাবাসের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আগত অতিথিগণ বিপুল উৎসাহের সাথে দূতাবাসের পিঠা উৎসবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে রোম প্রবাসী খ্যাতনামা শিল্পীগণ সংগীত পরিবেশন করেন। দেশাত্মবোধক, লালন, আধুনিক ইত্যাদি বিভিন্ন ধরনের গানের মুর্ছনায় বাংলাদেশ দূতাবাস উদ্বেল হয়ে ওঠে। এক পর্যায়ে দূতাবাস পরিবারের সদস্যগণও বেশ কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাদের প্রানবন্ত পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যাহ্নভোজ দ্বারা আপ্যায়ণ করা হয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনসহ সর্বস্তরের  বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাস হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ। মান্যবর রাষ্ট্রদূতের সার্বিক নির্দেশনায় দূতাবাসের প্রথম সচিব ইরিন ইসলামের সমন্বয়ে ও প্রথম সচিব শেখ সালেহ আহমেদের উপস্থাপনায় দূতাবাস আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে মুগ্ধ ও আনন্দিত করে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত