আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অস্ট্রেলিয়ার সিডনিতে বিএনপি’র বিজয় দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে বিএনপি’র বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিঅস্ট্রেলিয়ারস্থানীয় সময় গত রবিবার সন্ধা সাড়ে সাতটায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করে।
সংগঠনের সাধারন সম্পাদক মো: আবুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানের মঞ্চে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্টেলিয়া শাখার প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ, সিনিয়র সহ সভাপতি ডঃ আব্দুল ওয়াহাব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কেম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলার মাসুদ চৌধুরী ও বাংলাদেশ এসোসিয়েসন অফ নিউসাউথ ওয়েলসের সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন।
পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বাংলাদেশ, অষ্টেলিয়ার জাতীয় ও বিএনপির দলীয় সংগীতের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।তারপর স্বাগতিক বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার হাবিবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি ডঃ আব্দুল ওয়াহাব বলেন, ‘ বাঙালি জাতির অধিকারকে স্বীকৃতি না দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে আসে আমাদের মুক্তি’।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ সভাপতি বেলাল হোসেন ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, লেখক ও সাংবাদিক আরিফুর রহমান খাদেম, বিএনপি অষ্টেলিয়ার মিজানুর রহমান সুমন, বাংলাদেশ এসোসিয়েসন অফ নিউসাউথ ওয়েলসের প্রাক্তন সভাপতি এডভোকেট মোবারক হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ মাসুদুর রহমান ও এসবিএস এর আবু রেজা আরেফিন বিএনপি অষ্টেলিয়ার মিনহাজ উদ্দিন প্রমুখ ।
অনুষ্ঠানে বীর মুক্তিযুদ্ধারে সম্মানে প্রথমবারের মত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়ার পক্ষে কুমিল্লা জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধা সন্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।Iবক্তব্যর শেষে কবিতা আবৃত্তি করেন সেলিম খান মুকুল আর হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্হাপনা করেন বিএনপি অষ্ট্রেলিয়ার মহিলা বিষয়ক সম্পাদিকা মুনা মুস্তাফা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা মিউজিক এন্ড ড্যান্স একাডেমী নৃত্যনাট্য (লাল সবুজ) পরিবেশন করে, একক নৃত্য পরিবেশন করে জারিন তাসনিম রুপকথা। এছাড়াও সংগীত পরিবেশন করেন আয়েশা নীলুফার ও নামিদ ফারহান, স্বপ্ন ব্যান্ডের মিথু, নূরই মোহাম্মদ সজীব, হুমায়ুন কবির প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুর আলম লিটন, মো: রেজাউল হক, সহীদ আহমেদ পারভেজ, আন্তর্জাতিক সম্পাদক সেলিম খান মুকুল, মহিলা বিষয়ক সম্পাদিকা মুনা মোস্তফা, সহ-আন্তর্জাতিক সম্পাদক আরিফ এ তাহের শাহীন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমার, সহ-যুব বিষয়ক সম্পাদক নুর আলম, রাসেল পারভেজ, তায়ফুর সহ বর্তমান ও সাবেক নেতাকর্মী বৃন্দ।
সবশেষে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত