আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিডনিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

সিডনিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অস্ট্রেলিয়াপ্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলনী অনুষ্ঠান। গত ২ ডিসেম্বর ২০১৭ শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অস্ট্রেলিয়া প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা সিডনিতে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির রকডেল শহরতলীর রেডরোজ ফাংশন হলের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

নির্ধারিত সময়ের আগেই পরিবার-পরিজনসহ প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। তাদের সমাগমে মুখরিত হতে শুরু করে অনুষ্ঠানস্থল।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে যাপিত শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এসময় 'চলো ফিরে যাই ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে' শীর্ষক তথ্যচিত্র দেখানো হয় বড় পর্দায়।

দূরদেশে এসেও মেডিক্যালের শিক্ষা জীবনের সেই সোনালি দিনের কথায় স্মৃতিকাতর হয়ে পড়েন উপস্থিত সকলে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পরেই শুরু হয় মূল পর্ব। অস্ট্রেলিয়া প্রবাসী ময়মনসিংহ মেডিক্যালের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বয়োজেষ্ঠ ডাঃ কামাল ও সর্বকনিষ্ঠ ডাঃ রাশেদসহ অন্যান্য সকলে কেক কেটে অনুষ্ঠানটিকে স্মরনীয় করে তুলেন। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছিল একক ও দলীয় সংগীত। সবশেষে ছিল আকর্ষনীয় রাফেল ড্র।

অনুষ্ঠানের সমন্বয়ে ছিলেন ডাঃ জামান,ডাঃ তিথী,ডাঃ নুরীন,ডাঃ রুবাইয়াত, ডাঃ লীনা, ডাঃ শোয়েব,ডাঃ সিন,ডাঃ নিতু,ডাঃ দিপু,ডাঃ নোমান,ডাঃ জলি,ডাঃ রাসেল এবং সমাপনী ব্ক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ মিহির।

আগামী দিনগুলোতে সকলের সার্বিক মঙ্গল কামনা করে ও প্রীতি নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত