আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

টরন্টোতে সার্বজনীন বিজয় উৎসব উদযাপিত

টরন্টোতে সার্বজনীন বিজয় উৎসব উদযাপিত

টরন্টো, ২৬ ডিসেম্বর- বাংলাদেশের ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে গত ২৪ ডিসেম্বর টরন্টো মহানগরীর বাংলাদেশি সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে সার্বজনীন বিজয় দিবস উদযাপিত হয়।

স্কারবোরোর কেনেডি কনভেনশন হলে আয়োজিত এ উৎসবে স্থানীয় শিল্পীরা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ গ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কামাল আহমেদ, আবৃত্তিকার আসলাম শিশির ও প্রখ্যাত সংগীত শিল্পী সামিনা চৌধুরি।

দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব শুরু হয় দেশের গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে। এ পর্বে অংশগ্রহণ করে বিশিষ্ট নৃত্যশিল্পী বিপ্লব করের স্কুলের শিক্ষার্থীরা। এরপর মঞ্চে উঠেন স্থানীয় শিল্পীরা। একে একে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দিয়ে হলভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন তারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে- রুবিন ইউসুফ, বৃষ্টি, সুমি বর্মণ, সঙ্গীতা মুখার্জী, সুনীতি সর্দার, আইরিন আলম, রফিক রশিদ, সুমিত বড়ুয়া, আর্ক ভট্টাচার্য, অরুণ ভট, মারজি আমিন তুরিন, নবিউল হক বাবলু, ফারহানা শান্তা, শাহজাহান কামাল। কবিতা আবৃত্তি করেন সুমন মালিক, সুব্রত পুরু, শেখর গোমেজ ও আসলাম শিশির। নৃত্য পরিবেশন করেন সাদিয়া রফিক ও তার স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন= আসমা আহমেদ, অজন্তা চৌধুরি, দিলারা নাহার বাবু, ফারহানা আহমেদ, আসমা হক ও ঢাকা থেকে আগত এটিএন বাংলার উপস্থাপিকা সাবিহা হক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অটোয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান ও প্রথম সচিব (বানিজ্যিক) দেওয়ান মাহমুদ এবং একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা।

কোন প্রবেশমূল্য ছাড়াই বিজয় উৎসবের সার্বজনীন এ অনুষ্ঠানের আয়োজনের প্রশংসায় ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ।  ।বিজয় উৎসবের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে যেসব সংগঠন এগিয়ে আসা তারা হলো: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টরন্টো, বাংলাদেশ সোসাইটি, বিসিসিবি, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, খুলনা এসোসিয়েশন. বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, নারায়ণগঞ্জ এসোসিয়েশন, গ্রেটার ঢাকা এসোসিয়েশন, টাঙ্গাইল সমিতি, হবিগঞ্জ সমিতি, কুমিল্লা সমিতি, সুনামগঞ্জ সমিতি, বিয়ানিবাজার সমিতি, বাংলাদেশ এগ্রিকালচারাল এসোসিয়েশন, , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশন, বুয়েট, টরন্টো দুর্গাবাড়ি, বালাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অব কানাডা, চট্টগ্রাম, ইঞ্জিনিয়ার্স এলুমনাই এসোসিয়েশন, বিক্রমপুর এসোসিয়েশন, উদীচী কানাডা, ইউনাইটেড ফোরাম, কানাডা-বাংলাদেশ কালচারাল অর্গেনাইজেশন,  বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন. ময়মনসিংহ এসোসিয়েশন, কিশোরগঞ্জ এসোসিয়েশন, গ্রেটার বরিশাল ক্লাব ও নোয়াখালী এসোসিয়েশন।

একটি সফল অনুষ্ঠান উপহার দিতে পেরে আয়োজবৃন্দের পক্ষে অনুষ্ঠানের কনভেনর দারা আবু জুবায়ের, কো কনভেনর মাজিদুল ইসলাম  ও মেম্বার সেক্রেটারি মাহবুব চৌধুরি (রণি) অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।

সার্বজনীন বিজয় উৎসবের এ উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তুলতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশে বিদেশে, দেশের আলো, ভোরের আলো, বাংলা মেইল, আজকাল, সিবিএন ও নবদ্বীপ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত