আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিয়ানীবাজার সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটি ঘোষণা

বিয়ানীবাজার সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ ইনক’র দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তফা কামাল সভাপতি ও মুহিবুর রহমান রুহুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রুহুল পুন: নির্বাচিত হলেন। সমিতির নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত মনোনয়নপত্র দাখিলের দিন ১৯ সদস্যের কার্যকরী পরিষদের সকল পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে এবং মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করে ইসি তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। 

গত ১ জানুয়ারী সোমবার ওজনপার্কের মতিন স্পাইসি এন্ড সুইটস রেষ্টুরেন্টে আযোজিত এক অনুষ্ঠানে প্রধান নিবাচন কমিশনার আব্দুস শহীদ নতুন কমিটির নাম ঘোষণা করেন। এসময় নিবাচন কমিশনার শামসুল হক বেবুল, মিসবাহ আহমদ ও কমর উদ্দিন উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

সমিতির নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ মোস্তফা কামাল, সহ সভাপতি- আবুল কালাম, সাধারণ সম্পাদক- মুহিবুর রহমান রহুল, সহ সাধারণ সম্পাদক- শহিদ আহমদ, কোষাধ্যক্ষ- কাউসার হক, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ আমিনুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ এ আলিম, দপ্তর সম্পাদক- রেজাউল হক,  প্রচার সম্পাদক- মোহাম্মদ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক- নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ জয়নুল হক, মহিলা সম্পাদক- ফাহমিদা আক্তার, সদস্য-শামীম আহমদ, আহমেদ মস্তোফা (বাবুল), আব্দুল বাছিত, মোহাম্মদ আই জহিরুল, নরুল ইসলাম, মোহাম্মদ আতিকুল রহমান (হেলাল) ও মোহাম্মদ এন জামান।

এসময় অনান্যদের মধ্যে বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদ হক ছানু, উপদেষ্টা আজিজুর রহমান সাবু, সমির উদ্দিন ও গৌস খান, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, মাসুকুল ইসলাম খান, সাবেক উপদেষ্টা মকবুল রহিম চুনই, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন সহ সাহব উদ্দিন, আলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

নির্বাচিত ঘোষণার পর নয়া সভাপতি মোস্তফা কামাল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় নতুন দায়িত্ব পেলাম। এই দায়িত্ব পালনে সাধ্যমত চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমার প্রথম এবং প্রধান লক্ষ্য ও কাজ থাকবে বিয়ানীবাজার সমিতির ভবন ঋণমুক্ত করার পাশাপাশি প্রবাসী বিয়ানীবাজারবাসীর জন্য কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা।

এছাড়াও সমিতির অন্যান্য কর্মকর্তা তাদের দায়িত্ব পালনে সবার সহগযোগিতা কামনা করেন এবং সাবেক কর্মকর্তাগণ তাদেরকে সকল প্রকাশ সহগযোগিতা দানের আশ্বাস দিয়ে বলেন, বিয়ানীবাজার সমিতি প্রবাসের সনামধন্য সংগঠন। দেশ ও প্রবাসে এই সমিতির সুনাম ও ঐতিহ্য রয়েছে। কাউকে সেই সুনাম নষ্ট করতে দেয়া হবে না। বক্তারা সমিতিকে শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
উল্লেখ্য, সমিতির নির্বাচন ঘিরে ইতিপূর্বে মামলা হওয়ায় মাননীয় আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে মামলায় বিবাদীরা জয়ী হলে আদালত মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজের পর ইসি পূর্বের নির্বাচনী তফসীল সংশোধন করে পুনরায় তফসীল ঘোষণা করে এবং মনোনয়নপত্র দাখিলের দিন ১ জানুয়ারী একটি প্যানেল থেকে মনোনয়নপত্র জমা পড়লে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ২১ জানুয়ারী ভোট গ্রহণের কথা ছিলো।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত