আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বর্ষবরনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মেলা আয়োজন

বর্ষবরনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মেলা আয়োজন

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা এবার ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে আয়োজন করতে যাচ্ছে ‘কালারস অব বাংলাদেশ’ নামে মেলার। এ মেলায় বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিনদেশীদেরসাথে পরিচিত করিয়ে দিতে চলছে বর্ণিল আয়োজন।বাঙ্গালী মানেই উৎসব, আয়োজন আর রঙ। এই রঙের মেলারই আয়োজন চলছে সিডনিতে।

আগামী ২০শে জানুয়ারী ব্যাঙ্কসটাউনের প্রখ্যাত পল কিটিং পার্কে জমছে মেলা। এরই মধ্যে প্রায় শেষ হয়েছে স্টল বুকিং, মেলা জুড়ে আয়োজন চলছে গান, নাচ, কবিতা, ফ্যাশন ও ফিউশন, কনসার্ট ও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মনমাতানো সব আইটেমের। বেলা ২টায় শুরু হয়ে রাত ১১টা অবধি চলবে এই মেলা।

‘কালারস অব বাংলাদেশ’ নামের এই মেলা আয়োজক কমিটি ব্যান্ডিং বাংলাদেশ ইনক। এটাই তাদের এতো বৃহৎ পরিসরে প্রথম আয়োজন। এই মেলায় অংশ নিতে বাংলাদেশ থেকে আসছে তরুন প্রজন্মের জনপ্রিয় ক্লোজ আপ তারকা ঝিলিক ও পাওয়ার ভয়েজের আরিফ। সারা জাগিয়েছে হৃদয়ে দোলা দেয়া বাংলাদেশের রঙের এই উৎসব।
এরই মধ্যে ফেডারেল, স্টেট লেভেলের এম, পি, কাউন্সিলরা নিশ্চিত করেছেন তাদের অংশগ্রহন। সিডনির প্রখ্যাত রেস্টুরেন্ট ও চটপটি-পেয়াজু-ঝালমুড়িতে স্টলে স্টলে মেতে উঠবে সিডনির সবাই, বাহারী সব রঙের পোশাকে আসবে তারুন্য, বাজবে ঢোল, সানাই সবাই হৃদয়ে। ডিজিটাল ডিসপ্লে, লেজার আর শাড়ী-চুড়িতে আবার জমবে মেলা পল কিটিং পার্ক, ব্যাঙ্কসটাউন। উল্লেখ্য, ব্যাঙ্কসটাউন ট্রেন স্টেশন থেকে পাত্র ২ মিনিট দুরত্বে মেলায় বিশাল পার্কিং সম্পুর্ন ফ্রি, অনুষ্ঠান শুরু হবে ঠিক ২টায়, চলবে শনিবারের গভীর রাত অবধি। মেলা কমিটির পক্ষ্ থেকে সবাইকে ফেসবুক, পোষ্টার ও ব্যানারে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে।

মেলা উপলক্ষ্যে একটি ওয়েবসাইট ও ফেসবুক একাউন্ট খোলা হয়েছে, এসম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য: www.brandingbangladesh.com.au,fb:The Colors of Bangladesh সাইটে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত