আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ বাংলাদেশি।

স্থানীয় সময় শনিবার (৬ জানুয়ারি) সকালে সৌদি আরবে জিজান শহরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতেরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী।সূত্র: গুড অনলাইন।

জানা যায়, তারা গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- নরসিংদীর আলমগীর হোসেন ও ইদন, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলে সাইদুর রহমান, নারায়ণগঞ্জের মতিউর রহমান ও কিশোরগঞ্জের জসিম। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কর্মীদের বহনকারী একটি গাড়িকে -সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়িটি উল্টে যায়।

দুর্ঘটনায় নিহতরা সবাই একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার কাজের যাবার পথে ওই কর্মীদের বহনকারী গাড়িকে -সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তীব্র গতিতে ধাক্কা দেয়। এতে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আটজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা গেছেন। নিহতদের সবাই বাংলাদেশি।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া এব্যাপারে বাংলাদেশি দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন

পাঠকের মতামত