আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লস এঞ্জেলেসে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সরস্বতী পূজা উদযাপন

লস এঞ্জেলেসে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সরস্বতী পূজা উদযাপন

গত ২০ শে জানুয়ারী শনিবার লস এঞ্জেলেসের বাংলাদেশ একাডেমীতে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি  আয়োজন করেছিল শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতিবারের ন্যায় এবারও পূজার পুরোহিত ছিলেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ডঃ সুকৃত মুখার্জী এবং পূজা মন্ডপের সকল কাজ ও প্রসাদ বিতরণ করেন সকল বৌদিরা।


প্রতিবারের ন্যায় এবারও দৃষ্টিনন্দিত পূজা মন্ডপ সাজিয়েছেন শিল্পী পংকজ দাস। এবারের পূজায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি এ্যামী ঘোষ, মাননীয় কনস্যাল জেনারেল(কমার্শিয়াল) আল মামুন, ডঃ রমেশ হালদার, ডঃ মুকুল দেবনাথ, হাসান রেজা খানসহ কমিউনিটির অসংখ্য ভক্তবৃন্দ। প্রধান অতিথি ডাঃ কালী প্রদীপ চৌধুরী দেশের বাইরে থাকায় তিনি টেলিফোনে আয়োজকবৃন্দসহ সকল ভক্তবৃন্দকে পূজার শুভেচ্ছা জানান।

পূজা শেষে সবার জন্য প্রসাদসহ লাঞ্চের ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরদের গান, কবিতা ও বড়দের দলীয় সংগীত এবং লুনা রহমান ও উপমা সাহার একক সংগীত উপস্থিত দর্শক শ্রোতাদের আনন্দ দেয়। সভাপতি অমর হালদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ প্রতিবারের ন্যায় এবারও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজকবৃন্দসহ সকলকে ধর্ম-বর্ন নির্বিশেষে যোগদান ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।


সহ-সভাপতি বিপুল চৌধুরী আসন্ন দোল পূর্নিমার মহা কীর্তন ৩ রা মার্চ ২০১৮ এবং পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল ২০১৮ শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে বলে সবাইকে জানিয়ে দেন।


সবশেষে উপস্থিত সকলকে নৈশ ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়। এবারের সরস্বতী পূজা কমিটির কনভেনর টিটো সাহা ও কো-কনভেনর রাজীব নন্দীর নেতৃত্বে এবং কার্যকরী কমিটি ও ভক্তবৃন্দের সহযোগিতায় বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা সুন্দর ও আনন্দঘন পরিরেশে শুভ সমাপ্তি হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত