আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালী যাচ্ছেন ১১ই ফেব্রুয়ারী, প্রবাসীদের প্রস্তুতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালী যাচ্ছেন ১১ই ফেব্রুয়ারী, প্রবাসীদের প্রস্তুতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ ফেব্রুয়ারী ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাড)-এর ৪১তম সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে আসবেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশে আগামী ১১ ফেব্রুয়ারি রওনা দেবেন। আর আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ইফাডের বার্ষিক গবর্নিং কাউন্সিল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ইফাডের কাউন্সিলে যোগ দেয়ার সময় ১৩ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিন বিকেলে ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গেও বৈঠক করবেন।

ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, পরিবেশ, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগ নিয়ে আলোচনা করবেন বলে খোজ খবর নিয়ে জানা যায়। সফরের শেষ দিনে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে পারেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে ইতালিতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে।

ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। দলীয় নেত্রীর এই নাগরিক সংবর্ধনা সফল করতে বাংলাদেশ দূতাবাস এক প্রস্তুতি সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রীস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা

অারো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, রোমা নর্দ আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ ইতালী আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানসহ নানাবিধ বিষয়ে বিষদ আলোচনা করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত