আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

হাবিবে মিল্লাত এমপির ইতালী সফরে আওয়ামীলীগের আলোচনা সভা

হাবিবে মিল্লাত এমপির ইতালী সফরে আওয়ামীলীগের আলোচনা সভা

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যপক ড: হাবিবে মিল্লাত মুন্না ইতালীতে সরকারী সফরে এলে ইতালী আওয়ামীলীগ আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে। ইতালী আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় রোমের তরপিনাত্তারায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
প্রধান অতিথি ড: হাবিবে মিল্লাত বলেন, দেশকে যিনি নিষ্ঠা ও মেধা দিয়ে সঠিক পথ দেখাতে পারেন তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা এবং তা তিনি প্রমান করেছেন। তিনি দেশকে শুধু উন্নতই করছেন না সাথে সাথে বহি:বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের একটি মডেল হিসাবে রূপান্তরিত করছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন; আগামীতেও স্বপ্ন পূরনের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।

তিনি পরাজিত শক্তিরা সব সময়ই চায়, বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে, তার এখনো সুচ্চার তাই নিজেদের সব সময় দেশে রক্ষায় নিয়োজিত থাকতে হবে বলে সর্তক করে দেন ইতালী আওয়ামী শক্তিকে।
নির্বাচনে কে আসবে, কে আসবে না তা তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার কিন্তু কাউকে নিবার্চনে আসতে দিবে না তা কখনো মেনে নেয়া যায় না। স্বাধীনতার পর থেকে দেশের মানুষের সার্বধিক ভোট পেয়ে আসা আওয়ামীলীগ সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সেই নির্বাচনে ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন বলে জানান প্রধান অতিথি।ড: হাবিবে মিল্লাত ইতালী আওয়ামীলীগ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী জেনে প্রশংসা করে বলেন, দেশে-প্রবাসে আওয়ামীলীগ এভাবে ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে কোন বাঁধাই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার উন্নতশীল বাংলাদেশ গড়বে রুখতে পারবে না।
প্রবাসীদের অনেক সমস্যা রয়েছে, তবে তার সমাধান বের করে বর্তমান সরকার সহযোগিতা দিবে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।  তিনি জানান এয়ারপোর্টে হয়রানি বন্ধ এবং দেশে ও প্রবাসে সব দিক থেকে অভিবাসীদের সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাবেন।

সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া বলেন, ইতালীর সর্বাধিক প্রবাসী বাংলাদেশীরা আওয়ামী পরিবারের অংশ। তারা সব সময় দেশের উন্নয়নে জননেত্রীর পাশে ছিল এবং সব সময় থাকবে।
এসময় ইতালী আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী বলেন, আগামী ১১ ফেব্রুয়ারী প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ইতালী আসবেন এবং তাকে স্মরণকালের সেরা সংবর্ধনার মধ্য দিয়ে ইতালী আওয়ামীলীগের নেত্রীর প্রতি ভালবাসার বহি:প্রকাশ করা হবে।

দলের সাধারণ সম্পাদক হাসান ইকবাল জানান, শেখ হাসিনার সুনাম দেশের সুনাম আর কেউ যদি প্রবাসের মাটিতে দেশের বদনাম করতে চায় তাদের ক্ষমা করা হবে না। আমরা একদিকে প্রধানমন্ত্রীকে সম্মান দিতে জানি, অপর দিকে দেশদ্রোহীদের উচিৎ শিক্ষা দিতেও জানি।
এসময় আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের মহিলা সম্পাদক হোসনে আরা বেগম এবং ইতালী আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রউফ ফকির, নজরুল ইসলাম মাঝি, যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জামান মোক্তার, দিন মোহাম্মদ দিনু, দপ্তর সম্পাদক হাবিব মকদম, মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা মলি সহ ইতালী যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ অঙ্গ-সগযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত