আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভার্জিনিয়াতে ফ্রেন্ডস এন ফ্যামিলির পিঠামেলা

ভার্জিনিয়াতে ফ্রেন্ডস এন ফ্যামিলির পিঠামেলা

গত ২৭শে জানুয়ারি ২০১৮, শনিবার উডব্রীজের ফ্রিডম হাইস্কুল ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত  হলো বারমাসে তের পার্বণের ঐতিহ্যে লালিত বাঙালী সংস্কৃতির বিশেষ রসনা বিলাস পিঠামেলা । সহস্রাধিক দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উডব্রীজের ফ্রিডম হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত  হলো এই পিঠামেলা।

শহর থেকে একটু দূরে,  বিপুল উৎসাহ আর উদ্দীপনায় , আবির আলমগীর ও ফকির সেলিমের সঞ্চালনায় পিঠা মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাসের উপপ্রধান মাহবুব হাসান সালেহ।

পিঠা মেলার বিভিন্ন স্ষ্টলে শোভা পাচ্ছিল শাড়ী-চুরি-গহনা , ফতুয়া-পান্জাবীসহ বিভিন্ন খেলনাসামগ্রী। এছাড়াও কুটুম বাড়ী, পিঠা শৈলী, নেহার পিঠাঘর, বর্ণমালা শিক্ষাঙ্গন, ভাত ব্যাংক, সখীদের পিঠা ঘর, রকমারী খাবার ঘর, পিঠা ঘর, , ঝাল টক মিষ্টি, পিঠা পল্লী, রসনা বিলাস ইত্যাদি দোকানে শোভা পাচ্ছিল বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের পিঠা।ভাত ব্যাংক নামের এক চ্যারিটি সংগঠন যারা বাংলাদেশে ক্ষুধার্ত শিশুদের ক্ষুধা নিবারনের উদ্দেশ্যে পিঠামেলায় ষ্টল দিয়েছিল ।বিক্রিত টাকা দিয়ে ঢাকা শহরের পথশিশুদের খাবার বিতরন করা হবে বলে জানালেন ভাত ব্যাংকের উদ্দোক্তা আয়েশা ও হাসনাইন।

বিভিন্ন দোকানে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা এলোগেলো, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি , ডালপাকন, পানতুয়া সহ প্রায় পঞ্চাশ রকমের পিঠা।

পিঠার স্বাদ ও সৌন্দর্যের উপর ভিত্তি করে ফ্রেন্ডস্ এন ফ্যামিলির পক্ষ থেকে পুরস্কার প্রদান  করা হয় । বিচারক হিসেবে ছিলেন ভয়েচ অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার , কবি আনিস আহমেদ , আজাদুল হক ও মিসেস পাটোয়ারী।তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে  বর্ণমালা শিক্ষাঙ্গনের পিঠা প্রথম পুরস্কার জিতে নেয়। সংগঠনের  কর্নধার আবু রুমি ,আকতার হোসাইন , নুরুল আমিন নুরু , রবিউল ইসলাম শিশির জানালেন পিঠা উৎসব নিয়ে তাদের পরিকল্পনার কথা।

সহস্রাধিক দর্শকদের মত মাতাতে মঞ্চে গান পরিবেশন  করেন শিশির, শিমুল সরকার ,মেট্রো বাউল, বৃষ্টি, স্বপন, জিনাত , ফাহমিদা হোসাইন , উৎপল বড়ুয়া , টগরসহ গ্রেটার ওয়াশিংটন ডিসির ডজন খানেক শিল্পী ।নাচ পরিবেশন করেন মন্জুরী নৃত্যালয়, মরিয়ম, বনানী চৌধুরী গ্রুপ।
সবশেষে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন শিল্পী এস আই টুটুল ।

আরও উপস্থিত ছিলেন বাগডিসির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর , ডাটা গ্রুপের চেয়ারম্যান  জাকির হোসেন , পিপল এন টেকের সিইও আবুবকর হানিপ , ই লার্নিং লেখক ডক্টর বদরুল হুদা খান, দুতাবাস ইকোনোমিক মিনিষ্টার সাহবুদ্দিন পাটোয়ারী , দুতাবাস মিলিটারি উইং বিগ্রেডিয়ার জেনারেল সামসুজ্জামান , কাউন্সিলর দেলোয়ার আশরাফ , কাজী টি ইসলাম, দিলাল আহমেদ , রোকসানা পারভীন , মোহাম্মদ মোস্তফা , মজিবুল হক, মোহাম্মদ আলী , সামসুন চৌধুরী , ফাহমিদা হোসেন সম্পাসহ অনেকে ।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত