আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এবার বিগত বছরগুলোর চেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছে। দেশটির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়ার সংস্থা ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিস (ইউকাস) এ তথ্য জানিয়েছে।

সোমবার ইউকাস জানায়, গত বছরের চেয়ে এবার বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের পরিমাণ ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ১৯০ জন আবেদন করেছেন। তবে শেষ পর্যন্ত কতজন ভর্তি হতে পারবেন তা স্পষ্ট করেনি সংস্থাটি।

২০১৮ সালের সেপ্টেম্বরে শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন সেশন। আবেদন বৃদ্ধি পাওয়ার বিষয়টি থেকে বোঝা যায় যে, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

ইউকাসের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকেও যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আবেদনের পরিমাণ বেড়েছে। সংস্থাটির বহিঃসম্পর্ক বিভাগের পরিচালক হেলেন থ্রোন বলেন, ‘যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয় ইউনিয়নে খুবই জনপ্রিয়। এর মূল কারণ হচ্ছে শিক্ষার মান ও অভিজ্ঞতা। আরও কিছু কারণ রয়েছে। যেমন পাউন্ডের দাম কমায় পড়াশোনার খরচও অনেকটা আয়ত্ত্বে চলে এসেছে।’

এবারের শরতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপীয় ইউনিয়নসহ দুনিয়ার নানা প্রান্তের এক লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। ইইউ’র শিক্ষার্থীদের আবেদন জমা পড়েছে ৪৩ হাজার ৫১০টি। যা গত বছরের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যান্য দেশ থেকে জমা পড়েছে ৫৮ হাজার ৪৫০টি। গত বছরের তুলনায় যা ১১ শতাংশ বেশি।

এই সংখ্যাটি এমন সময় প্রকাশ হলো যখন আলোচনা চলছে যে ব্রিটিশ সরকার বিদেশি শিক্ষার্থীদের সুযোগ দেওয়া কমিয়ে দেবে কি না। তবে বিশেষজ্ঞদের দাবি, এই সংখ্যা কমে গেলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে আসা অর্থের পরিমাণ অনেক কমে যাবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার আগের অবস্থান থেকে অনেকটা নমনীয় হয়ে এসেছেন। ইতোপূর্বে তিনি মন্তব্য করেছিলেন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করলে দীর্ঘমেয়াদী কোনও সুফল আসে না।

গত সপ্তাহে চীন সফরকালে তিনি বলেন, কলেজগুলোতে অনেক অনাচার হয়েছে। ৯০০টি কলেজে এখন বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার জন্য আসতে পারেন না। কারণ তাদের বেশিরভাগই কাজের জন্য এখানে আসে। অনেকে একসঙ্গে এসে আবার চলে যায়। এতে দীর্ঘমেয়াদে আমাদের কোনও লাভ হয় না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে যোগাযোগ করে অভিবাসী সীমা বাড়ানোর চেষ্টা করছে যেন তারা আরও বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারে। বিশাল সংখ্যক বিদেশি শিক্ষার্থী দেশটির অর্থনীতিতেও ভূমিকা রাখে।

গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজ্যে পড়াশুনা করতে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা দেশটির অর্থনীতিতে বছরে দুই হাজার ২৬০ কোটি পাউন্ড যুক্ত করছে। এতে করে যুক্তরাজ্যই লাভবান হয়েছে।

দ্য হায়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউট ও কাপলান ইন্টারন্যাশনাল পাথওয়েস যৌথভাবে ‘দ্য কস্ট এন্ড বেনেফিটস অব ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বাই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি’ নামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাদের উদ্দেশ্য ছিল সরকারকে দেখানো যে বিদেশি শিক্ষার্থীরা কিভাবে যুক্তরাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত